PRIYOBANGLANEWS24
২৩ জুন ২০২৫, ২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে হাতপাখা মার্কার তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দোহার-নবাবগঞ্জ ঢাকা -১ আসনের প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নবাবগঞ্জ উপজেলার কাশিমপুর তাজমিন কমিউনিটি সেন্টারে দোহার ও নবাবগঞ্জ উপজেলার দলের তৃণমূলদের অংগ্রহণে এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইউম।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি আগে স্থানীয় নির্বাচন হতে হবে। যদি এর আগে জাতীয় নির্বাচন হয় তাহলে এমপিদের পছন্দের প্রার্থীকে জিতিয়ে তারা তাবেদার বানিয়ে দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করবে। আমরা আরো দাবী জানিয়েছি সংখ্যানুপাতিক নির্বাচন হতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি আলহাজ হাফেজ মো. জয়নুল আবেদীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। আরো বক্তব্য রাখেন ঢাকা জেলা দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।

উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নবাবগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মো. শাহজাহান, সেক্রেটারী মো. বাবুল হোসেন, পূর্ব শাখার সভাপতি মো. কবির শিকদার, সেক্রেটারী মুফতি শেখ বোরহান উদ্দিন, দোহার উপজেলার সভাপতি হাফেজ মিজানুর রহমান, সেক্রেটারী মেরাজ হোসাইন, পৌরসভার সভাপতি মাওলানা নুরুল ইসলাম সেক্রেটারী আব্দুল মালেকসহ দুই উপজেলার তৃণমূলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতামতের ফলাফল কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে পরে জানানো হবে বলেন জানান উপস্থিত অতিথিবৃন্দরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০