PRIYOBANGLANEWS24
২৫ মে ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা সুরুজ গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জে সুরুজ দেওয়ান নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলা যন্ত্রাইল ইউনিয়ন ছোট গোবিন্দপুর এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুরুজ দেওয়ান ঐ গ্রামের আক্কাস দেওয়ানের ছেলে। এছাড়া তিনি যন্ত্রাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ছিলেন, পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বপালন করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত কলাকোপা এলাকার এসএম আরিফুল ইসলাম বাদি হয়ে গত ২১/০৯/২৪ তারিখে ২৩৩ জনের নামসহ অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করে নবাবগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা সুরুজ দেওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুরুজকে গ্রেপ্তার করে রিমান্ড চেয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, সুরুজ স্বেচ্ছাসেবকলীগের পদ পেয়ে কয়েক বছরেই গড়ে তুলেছেন কয়েক কোটি টাকার সম্পদ। ক্ষমতার জোরে করেছিলে দলিল লেখক এর সনদ। আর এটাই তিনি মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। গ্রামের অসহায় নিরহ মানুষেরা তাদের জায়গা জমিনের কাগজপত্র ঠিক করাতে তার কাছে এলে সুযোগে বুঝে তাদের অসহায়েত্বের সুযোগকে কাজে লাগিয়ে অর্থ হাতিয়ে নেওয়াই ছিলো তার কাজ। এছাড়াও এলাকায় কোথায় খাস জমি আছে এগুলো দেখে দেখে জাল দলিল করাই ছিলো তার মূল পেশা। তার গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেন ভুক্তাভোগীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০