PRIYOBANGLANEWS24
১৬ মে ২০২০, ৬:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল ও বিক্ষোভ

খাদ্যবান্ধব কর্মসূচীর চাল সহ বিভিন্ন কার্ডে অনিয়মের অভিযোগ এনে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্নু মিয়ার বিরুদ্ধে ঝাড়– মিছিল, বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার পাড়াগ্রাম বাজারে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করে এলাকাবাসী।

পরে এলাকাবাসী সাংবাদিকদের সামনে লিখিত অভিযোগ পড়ে শোনান। এলাকাবাসীর দাবি, খাদ্যবান্ধব কর্মসূচী ও ভিজিডির তালিকায় অনেকের নাম থাকলেও তা পায়নি উপকারভোগীরা। এছাড়া সরকারের বিভিন্ন সহায়তার কার্ড ও ভাতা প্রদানে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনেছেন চেয়ারম্যান পান্নু মিয়ার বিরুদ্ধে। এর মধ্যে নিজ আত্মীয়দের মধ্যে স্বামী-স্ত্রী ও তার ছেলে-ছেলে স্ত্রীসহ একই পরিবারে বহুমুখী কার্ড বিতরণের অভিযোগ এলাকাবাসীর। লিখিত বক্তব্যে, ঐসব উপকারভোগীর নাম, ঠিকানা, তালিকা নম্বর সহ তারা পাঠ করেন।

এর আগে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকাবাসী প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দীন, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হক পিলু, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোবারক হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুরাদ খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সুজন, সাধারণ সম্পাদক ফারুক মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মামুন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পারভেজ মোশারফ, কৈলাইল ইউপির ৬নং ওয়ার্ড সদস্য শেখ আব্দুল হালিম প্রমূখ। এসময় এ সংক্রান্ত একটি অভিযোগ জেলা প্রশাসক বরাবর দিতে এলাকাবাসীর গণস্বাক্ষর গ্রহন করা হয়।  

এ বিষয়ে কৈলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্নু মিয়া অভিযোগ ভিত্তিহীন দাবী করে বলেন, আমাকে হেয় করতে একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০