PRIYOBANGLANEWS24
১৫ মে ২০২০, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনবান্ধব দুই এসিল্যান্ড করোনায় আক্রান্ত

করোনা সংকটের শুরু থেকে নিজেদের অগ্রভাগে রেখে কাজ করা ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার জনবান্ধব দুই সহকারি কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল ও সানজিদা তিন্নি আব্দুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৫ মে) কামরুল ইসলাম সোহলের করোনা সনাক্ত হয়। এর আগে গত ১১ মে করোনা সনাক্ত হয় সানজিদা তিন্নি আব্দুল্লাহ ও তার স্বামী গণমাধ্যম কর্মী তরুন কথা সাহিত্যিক আব্দুল্লাহ আল ইমরানের।

কামরুল হাসান সোহেল কেরানীগঞ্জ মডেল ও সানজিদা তিন্নি ওই উপজেলার দক্ষিণ রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত আছেন। তাদের দুজনের করোনা সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ। আক্রান্ত দুইজনই নিজ বাড়িতে আইসোলেশনে আছেন বলে জানা যায়।

করোনা সংকটের শুরু থেকে কেরানীগঞ্জের দুই ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাজার নিয়ন্ত্রণ, অসহায় মানুষের বাড়িতে গিয়ে খাবার তুলে দেয়া, ভ্রাম্যমান আদালত পরিচালনা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ সহ প্রতিটি কার্যক্রমে ছিল সরব উপস্থিতি। প্রশাসনিক দায়িত্বের বাইরেও তাদের মানবিকতা কেরানীগঞ্জের প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছে ইতোমধ্যে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৪৯ জন। মৃত্যুবরণ করেছেন ৯ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০