PRIYOBANGLANEWS24
২ এপ্রিল ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ইছামতি নদীর কচুরিপানা অপসারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জে ইছামতি নদীর কচুরিপানা অপসারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সামাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা ইছামতি নদীকে ব্যবহার উপযোগি করতে কচুরীপানা অপসারণের গুরুত্ব তুলে ধরেন এবং নদীতে কচুরিপানা মুক্ত করতে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভা শেষে ইছামতি নদী কচুরিপানা অপসারণ কমিটির সমন্বয়ক রাশিম মোল্লা সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ ইছামতি নদী পরিদর্শন করেন। এসময় তারা ইছামতি নদীর উৎপত্তিস্থল সোনাবাজু কাশিয়াখালি বেরিবাধে দ্রæত দুটি সুইচগেট নির্মাণ ও বেরিবাধ থেকে বান্দুরা পর্যন্ত কচুরিপানা অপসারণের উদ্যোগ নেয়ার দাবি জানান।

সংগঠনের সমন্বয়ক রাশিম মোল্লা বলেন, বর্তমানে নবাবগঞ্জের ইছামতি নদীতে কুচরিপানা নেই বললেই চলে। দুই তিন মাস পরেই কচুরিপানায় আটকে যাবে নদী। পচতে শুরু করবে পানি। প্রতিবছই এর বিরুপ প্রভাবের শিকার হচ্ছেন জনসাধারণ। বিশেষ করে উপজেলার নদী তীরবর্তী মানুষগুলোকে দুর্বিষহ কস্ট ভোগ করতে হয়। আমরা চাই এ সমস্যার নিরসন চাই।

ইছামতি নদী কচুরিপানা অপসারণ কমিটির সমন্বয়ক সাংবাদিক রাশিম মোল্লা’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন একুশে বøাড ডোনার্স ক্লাবের আহ্বায়ক মো. মোস্তাক আহমেদ, খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আমজাদ হোসেন, দোহার -নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খালিদ হোসেন সুমন, সিনিয়র সাংবাদিক আলম হোসেন, সমাজ সেবক হাবিবুর রহমান হাবিব, নবাবগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ইমরান হোসেন সুজন, মানবজমিনের স্টাফ রিপোর্টার ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ঢাকা দক্ষিণ প্রতিনিধি শামীম আরমান, নয়া দিগন্তের প্রতিনিধি শওকত হোসেন রতন, মো. মিয়াজউদ্দিন ও রায়হান ইসলাম রাজু সহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০