PRIYOBANGLANEWS24
১৩ মে ২০২০, ৭:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে করোনা আক্রান্ত নারীর মৃত্যু

ঢাকার দোহারে মঙ্গলবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া লটাখোলার ওই নারী মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। করোনায় আক্রান্ত ওই নারী দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। সপ্তাহে দুইবার ঢাকা গিয়ে ডায়ালাইসিস করাতে হতো তাকে। আক্রান্ত ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।

ডা. মো. জসিম উদ্দিন প্রিয়বাংলা নিউজ২৪কে জানান, মঙ্গলবার রাতে লটাখোলা এলাকার ওই নারীর করোনা পজিটিভের বিষয়টি আমরা নিশ্চিত হই। তাঁর কিডনিজনিত সমস্যা ছিল এবং নিয়মিত ডায়ালাইসিস করাতে হতো। ডায়ালাইসিস ও করোনার চিকিৎসা যাতে একসাথে সে বিষয়টি আমরা মাথায় নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে লটাখোলার বাড়ি থেকে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠিয়ে দেই। অ্যাম্বুলেন্সে ঢাকা নেয়ার পথে টিকরপুর নামক স্থানে তার মৃত্যু হয়।

ডা. জসিম উদ্দিন জানান, মৃত ওই নারীর লাশ ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত কর্মীরা প্যাকেটিং সহ সম্পূর্ণ প্রক্রিয়া করে দেবেন। যেহেতু মৃত নারী হিন্দু সম্প্রদারের সেহতু তার পরিবার চাইলে প্রক্রিয়ার তিন ঘন্টা পর ধর্মীয় মতে কার্য সম্পাদন করতে পারবেন।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে লটাখোলা এক্সিম ও যমুনা ব্যাংক সংলগ্ন করোনা আক্রান্ত ওই নারীর বাড়ি সহ ১০টি বাড়ি এবং পার্শ্ববর্তী সড়কের ৭টি দোকান লকডাউন করেছে প্রশাসন। সকালে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন সহ দোহার থানা পুলিশের সদস্যরা।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, আক্রান্ত ওই নারী যে বাড়িতে বসবাস করেন সে এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। একইসাথে পাশের সড়কের ৭টি দোকান লকডাউন করা হয়েছে। তিনি জানান, রোগীর পরিবার ও তার সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে। অচিরেই তাদের নমুনা সংগ্রহ করা হবে। বাড়ি ও আশপাশের মানুষকে সতর্ক করতে এলাকায় লাল পতাকা টানানো হয়েছে।

আক্রান্ত হওয়া ওই নারীর পারিবারিক সূত্রে জানা যায়, আক্রান্ত ওই নারী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। ডায়ালাইসিস করাতে বাধ্য হয়ে সপ্তাহে দুইদিন বাড়ি থেকে ঢাকা যেতে হয় তাকে। মঙ্গলবার (১২ মে) ঢাকায় ডায়ালাইসিস করাতে গেলে চিকিৎসক ওই নারীর শরীরে করোনা উপসর্গ দেখে তাকে করোনা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল (পিজি হাসপাতালে) পাঠান। রাত ১২টার দিকে তার মোবাইলে আসা ক্ষুদে বার্তার মাধ্যমে জানতে পারে করোনা পজিটিভের বিষয়টি। তাৎক্ষনিকভাবে আক্রান্ত ওই নারীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি অবগত করা হয় স্থানীয় প্রশাসনকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০