PRIYOBANGLANEWS24
২০ মার্চ ২০২৫, ৫:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ন্যায্যমূল্যে পণ্যদ্রব্য দিচ্ছেন জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

ঢাকা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম পবিত্র মাহে রমজান উপলক্ষে জনসাধারণকে ন্যায্যমূল্যে পণ্যদ্রব্য দিচ্ছেন। দোহার- নবাবগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ ন্যায্যমূল্যে পণ্যদ্রব্য খরিদ করতে পারবে। বুধবার উপজেলার বাগমারা বাজারে ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন।

নজরুল ইসলাম তার বক্তব্যে জানান, দোহার-নবাবগঞ্জ উপজেলায় কয়েকটি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করা হবে। বর্তমানে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। রমজান উপলক্ষে এই ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্র মানুষের মাঝে স্বস্তি আনবে। তিনি আরও বলেন, মেহনতী খেটে খাওয়া দরিদ্র মানুষ অনেকেই টাকার অভাবে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন না, এই ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্রের মাধ্যমে তারা নিত্যপণ্য কিনতে পারবে। আমাদের এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জানা গেছে, ন্যায্যমূল্যে ৪টি পণ্য ৫৯০ টাকায় পাওয়া যাবে। ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি মশুর ডাল, ৩ কেজি আলুর বাজার মূল্য ৭৪০ টাকা। ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্রে ১৫০ টাকা কমে মাত্র ৫৯০ টাকায় বিক্রয় করা হচ্ছে। দোহার ও নবাবগঞ্জ উপজেলায় একাধিক বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্যদ্রব্য বিক্রয় চলছে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল কাদের, নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পূর্বাঞ্চল আমির মাওলানা অ্যাডভোকেট ইব্রাহীম খলিল, সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আলী, পশ্চিমাঞ্চল সেক্রেটারি মোস্তাক আহমেদ, এ্যাসিস্টেন্ট সেক্রেটারি মামুনুর রশীদ, লন্ডন প্রবাসী মো. শহীদুল ইসলাম ও জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০