PRIYOBANGLANEWS24
২ মার্চ ২০২৫, ৬:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে “মানব কল্যাণ ঐক্য পরিষদ” এর ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

“মানুষ মানুষের জন্য” এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় মানব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বাদ জুম্বা উপজেলার রাইপাড়া ইউনিয়নের রঘুদেবপুর এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় মানব কল্যাণ ঐক্য পরিষদের সদস্য মোঃ সাজিদ খান বলেন, আমাদের এই মানব কল্যাণ ঐক্য পরিষদের শ্লোগানই হচ্ছে “মানুষ মানুষের জন্য” সুতরাং আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের সেবা করা। আমরা এর আগেও অসহায় ও হত-দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন সেবা দিয়ে এসেছি। আমাদের এই পরিষদের উদ্যোগে বিগত ৩ বছর যাবৎ আমাদের রঘুদেবপুর চরকুশাই ভাঙ্গা মেইন রোড সংলগ্ন এলাকায় ওয়াজ মাহফিল দিয়ে এসেছি এবং প্রত্যেক বছরই এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হবে ইনশাআল্লাহ। আপনরা সবাই দোয়া করবেন এবং আপনরা সব সময় বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন যেন আমাদের এই মানব কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে সব সময় সমাজের উন্নয়ন ও ভাল কাজের পাশাপশি মানুষের পাশে থেকে মানুষকে সেবা দিতে পারি।

মানব কল্যাণ ঐক্য পরিষদের সদস্য মোঃ বশির খান বলেন, আমাদের এই মানব কল্যাণ ঐক্য পরিষদের প্রবাস থেকে শুরু করে সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় আজ আমরা কিছু অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করবো এবং এই রমজান মাসেই আমরা আরও ১০০ এতিমদেরকে ইফতারীর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।

এ সময় সামজ সেবক ওয়াহিদুল মোরাদ নান্না মানব কল্যাণ ঐক্য পরিষদের একটি অফিসিয়াল কার্যালয় তৈরি করার জন্য জায়গা দিয়ে ঘর নির্মাণের আশ্বাস দেন এবং মানব কল্যাণ ঐক্য পরিষদের পাশে থেকে সব সময় সার্বিক ভাবে সহযোগিতা করবেন বলেও জানান তিনি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজ সেবক ওয়াহিদুল মোরাদ নান্না, আব্দুর রহমান দোহারী, মোঃ আমজাদ হোসেন, মোঃ আলী আজম খান, মোঃ মতিয়ার রহমান, মোঃ মবজেল খান, স্থানীয় সাংবাদিক দৈনিক জনকন্ঠের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল “রুপালী বাংলা নিউজ ডটকম” এর সম্পাদক ও প্রকাশ মোঃ সুজন খান, সমাজ সেবক মোঃ মোবারক হোসেন, মোঃ শফিকুল রহমানসহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন, মানব কল্যাণ ঐক্য পরিষদের সদস্য মোঃ বশির খান, মোঃ সাজিদ খান, মোঃ লুৎফর রহমান লিটন খান, মোঃ রোহান, মোঃ আমিরুল ইসলাম, মোঃ জিদানসহ অন্যান্য সদস্য ও প্রবাস থেকে বিভিন্ন ভাবে অর্থ ও পরামর্শ দিয়ে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন মানব কল্যাণ ঐক্য পরিষদের অসংখ্য সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে মানব কল্যাণ ঐক্য পরিষদের ভাল কাজে সব সময় পাশে থেকে সহযোগিতা করার জন্য মানব কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিক দৈনিক জনকন্ঠের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল “রুপালী বাংলা নিউজ ডটকম” এর সম্পাদক ও প্রকাশ মোঃ সুজন খানকে ও মানব কল্যাণ ঐক্য পরিষদের সদস্য মোঃ রাব্বিকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন মানব কল্যাণ ঐক্য পরিষদের সদস্য ও উপস্থিত অতিথিরা। পরে মানব কল্যাণ ঐক্য পরিষদের সদস্যরা অসহায় ও হত-দরিদ্র পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০