PRIYOBANGLANEWS24
২৩ ফেব্রুয়ারী ২০২৫, ৭:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাদাপুর অপূর্ব সংঘ আয়োজিত আন্তঃ দোহার নবাবগঞ্জ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের সাদাপুর অপূর্ব সংঘের আয়োজনে আন্তঃ দোহার নবাবগঞ্জ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সাদাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করেন উত্তর জয়পাড়া ফ্রেন্ডস কøাব বনাম দোহারী এন্টারপ্রাইজ, শিলাকোঠা। খেলায় দোহারী এন্টারপ্রাইজ উত্তর জয়পাড়া ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

সাদাপুর অপূর্ব সংঘের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম।

ক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভূইয়া, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, বান্দুরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস মাদবর, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাইদুর রহমান ফয়েজ, বাগমারা বণিক সমিতির সভাপতি সাদ্দাম হোসেন, সমাজ সেবক অহিদুল ইসলাম, আমজাদ হোসেন সবুজ, সাদাপুর অপূর্ব সংঘের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিক মেম্বার ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল কাদের মামুন।

খেলা পরিচালনায় ছিলেন, মো. আলিম, ধ্রুব আহমেদ বাবু, নাহিদ শিকদার, নাহিদুল ইসলাম আকাশ. মো. জাহিদুল ইসলাম, মো. সবুজ, মো, অলি, বিএম আকাশ, নুর সেকেন্দার, মো. জিহাদী ও মো. হাফিজ হোসেন।

পরে চ্যাম্পিয়ন রানার্সআপ দলের খেলোয়াররা প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০