PRIYOBANGLANEWS24
২০ ফেব্রুয়ারী ২০২৫, ১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঢাকার নবাবগঞ্জে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তাভোগী সোনাহাজরা গ্রামের আব্দুল জলিল। বুধবার সকালে নবাবগঞ্জ প্রেসক্লাবের এ সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় তিনি অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের নেতৃত্বে রাতের আধারে তাদের জমি জবরদখল করেছে।

লিখিত বক্তব্যে আব্দুল জলিল বলেন, গালিমপুর মৌজার আরএস ১৬২৫ নং খতিয়ানভুক্ত আরএস ৩২৯৪ ও ৩২৯৫নং দাগে মোট ৫.২৫ শতাংশ জমি আমি ৯/৭/১৯৯১ তারিখে রেজিষ্ট্রীকৃত ২৭৮৪নং ও ২২/৪/২০১২ তারিখে ২৯৭১নং দুইখন্ড দলিল মূলে ক্রয় করে মালিক হইয়া ভোগদখলে আছি। এছাড়া আমি উক্ত জমি নামজারি করে হালনাগাদ খাজনাও পরিশোধ করেছি। আমার জমি পাশে গালিমপুর ইউনিয়ন পরিষদ রয়েছে। কিন্ত ইউনিয়ন পরিষদের কোন জমি না থাকায় তারা আমার জমি দখল করতে পারে এধারনা করে আমি বিজ্ঞ আদালতে মামলার করি। যা প্রেক্ষিতে মহামান্য আদালত জমিতে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত ৮ ফেব্রুয়ারী রাতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে আমার সীমানা প্রাচীর ভেঙে আমাদের ইট, বালু, সিমেন্ট ব্যবহার করে নিজেরা আবার প্রাচীর নির্মাণ করেন।

এসময় আব্দুল জলিল বলেন, ৩০ বছর ধরে আমি দখলে আছি৷ ওখানে ইউনিয়ন পরিষদের কোন জমিও নেই। যদি এটা ইউনিয়ন পরিষদের জায়গা হয় তাহলে তারা দিনের বেলা জমিটি দখল করলো না কেন। রাতে আধারে এসে জমি দখল করতে পায়তারা করতো না। আর আমি নিজের জমি ফেরত চাই৷

এব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, ঐটা ইউনিয়ন পরিষদের জমি। যারা অভিযোগ করেছে তারাই রাতের আধারে ঘর তুলে জমিটি দখলের চেস্টা করেছিল। তাই সরকারী সম্পত্তি রক্ষার্থে অভিযান চালিয়ে ঘরটি উচ্ছেদ করেছি। যারা সম্পত্তি দাবি করছে তারা এসিল্যান্ডের বরাবর আবেদন করলে আমরা তাদের সম্পত্তি মেপে বুঝিয়ে দেওয়া হবে।

বুধবার বিকালে সরেজমিনে গেলে স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে সেখানে ইউনিয়ন পরিষদের ভবন রয়েছে। তবে তাদের কাগজপত্র একাধিকবার চাওয়া হয়েছে কিন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা কাউকে কাগজ দেখায় না। কাগজপত্র দেখাতে পারলে ইউনিয়ন পরিষদ জনগণের সম্পত্তি আমরা সবাই মিলে ইউনিয়ন পরিষদের জমি রক্ষা করবো। তারা আরো বলেন, জমিটি নিয়ে মামলা হওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। তাই কারো উচিত হয়নি নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ বা উচ্ছেদ করা। এভাবে আদালত অবমাননা করা অন্যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০