PRIYOBANGLANEWS24
৮ জানুয়ারী ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে শহীদ হত্যা মামলায় গ্রেপ্তার ৯

ঢাকার দোহারের আলোচিত অটোরিক্সা গ্যারেজ মালিক শেখ শহীদ হত্যায় মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, বিলাসপুরের রমজান মোল্লার ছেলে মো. মানিক মোল্লা (৪২), আফছের খাঁর মেয়ে সিরুতাজ বেগম (৩৯), নারায়নপুরের মো. সোলেমান খানের ছেলে মো. সুমন খা (৩২), চরলটাখোলা এলাকার শেখ জনাব আলীর ছেলে মো. মাহবুব (৫০), দক্ষিন জয়পাড়া গাংপার এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. আমজাদ (৩৫), কার্তিকপুরের ইসমাইলের ছেলে রিক্সাচালক মো. আল আমিন (৪২), জয়পাড়া গাংপার এলাকার শেখ তোফাজ্জল এর ছেলে মো. মালেক (৫৭) ও রায়পাড়া এলাকার শুকুর আলীর ছেলে শাহ আলম (৩৬) ও চরলটাখোলার আলাউদ্দিনের ছেলে ভাংগাড়ি ব্যবসায়ী আল আমিন (৩৫)।

সংবাদ সম্মেলনে এএসপি জানান, গত বছরের ২৩ নভেম্বর সকালে নিজের গ্যারেজ থেকে শহীদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় তার বড় ভাই শেখ সোরহাব বাদি হয়ে দোহার থানায় মামলা করলে তদন্তে নেমে সিসি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ৫ই জানুয়ারী দোহারের বিলাশপুর কুতুবপুর থেকে মানিক মোল্লা ও সিরুতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়। এসময় মানিক মোল্লার কাছ থেকে জব্দ করা হয় নিহত শহীদের মোবাইল ফোন। গ্রেপ্তারকৃত সিরুতাজ বেগম বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সিরুতাজ বেগমের তথ্য মতে ৭ জানুয়ারী ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে হত্যা ও দস্যুতা সংগঠনকারীর মূল হোতা সুমন খাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ঐদিনই বিজ্ঞ আদালতে সুমন খাঁ ১৬৪ ধারা জবানবন্দি দিলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দোহারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাহবুব, আমজাদ, মালেক, শাহ আলম, ভাংগারী ব্যবসায়ী আল আমিন, রিক্সাচালক আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

এএসপি আরো জানান, এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি রিক্সা, ৮টি ব্যাটারী ও একটি মোবাইল উদ্ধার করা হয়। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালত পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে বলে জানান পুলিশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রেজাউল করিম ও ওসি তদন্ত মো. নুরুন্নবী ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০