PRIYOBANGLANEWS24
৬ ডিসেম্বর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে অগ্নিকাণ্ডে দোকান ও বসতঘর পুড়ে ছাই

ঢাকার দোহারে অগ্নিকান্ডে একটি দোকান ও বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন একটি দোকানে ও বসত ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

রাতে সরজমিনে গিয়ে জানা যায়, সুন্দরীপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন একটি দোকানে ও বসত ঘরে হঠাৎ করেই আগুন দেখতে পায় স্থানীয়রা। এরপর সকলের সহযোগীতায় আগুন নিভানো হয়। শেষ মুহুর্তে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিয়ন্ত্রণ করে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকান ও ঘরের সব পুড়ে ধ্বংস হয়ে যায়। দোকানের সাথে থাকা বসত ঘরটিতে দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের বাসিন্দা কালাচাঁদ তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভাড়া থাকাতেন। ঘরে আগুন লাগার ঘটনায় অসুস্থ হয়ে পরে কালাচাঁদ, পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানটি থেকে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তখন আমরা চিৎকার করে লোকজন জড়ো করে সকলের সহযোগীতায় আগুন নেভানোর চেষ্টা করি।

দোকান মালিক আবুল কালাম আজাদ বলেন, এটা আমার বোনের বাসা। তারা ঢাকাতে থাকেন। আমিই দেখাশোনা করি। এই দোকান আমি চালাই। মাদ্রাসা দুপুরে ছুটি হওয়ার পরই আমি দোকান বন্ধ করে চলে যাই। হঠাৎ সন্ধ্যার দিকে শুনতে পাই আগুন লেগেছে। দৌড়ে এসে দেখি সব শেষ।

এঘটনার পর মাহমুদপুর ও কুসুমহাটি ইউনিয়ন শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান ও বসতঘর পরিদর্শন করতে দেখা যায় এবং তাদের খোঁজ খবর ও বিভিন্ন পরামর্শ দিয়েছে বলে জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০