PRIYOBANGLANEWS24
৫ ডিসেম্বর ২০২৪, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে প্রতারণায় অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। এরআগে প্রতারক চক্রটির একজন গ্রেপ্তার হওয়ার চক্রটির মোট ৬জনকে গ্রেপ্তার করলো পুলিশ। বুধবার দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, দোহার উপহেলার দক্ষিণ জয়পাড়া গাংপাড়ের শেখ ইদ্রিসের ছেলে শেখ রিপন (৩৩), ইকরাশির মো. জলিলের ছেলে মো. জুয়েল (১৯), লটাখোলা বিলপাড়ের শহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান লাদেন (২২), ইকরাশির অপু মৃধার স্ত্রী সোনিয়া আক্তার জুলি (২৮), লটাখোলার আকাশ মোল্লার স্ত্রী সুলতানা (৩৫) ও নবাবগঞ্জের ভাংগাপাড়ার নবু খানের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৭)।

পুলিশ সূত্রে জানা জানান, নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চরখলসি গ্রামের সোনিয়া বেগম বাসা ভাড়া নেওয়ার কথা বলে কলাকোপা ইউনিয়নের সমসাবাদের মেহেদি হাসানকে ফোন দেয়। তাদের মধ্যে দেখা হওয়া ও কয়েকবার কথা বলার পর সু-সম্পর্ক হয়ে যায়। গত ২০ অক্টোবর বিকেলে সোনিয়া তার নম্বর থেকে মেহেদি হাসানকে জানান, তিনি ভাংগাপাড়া তার বান্ধুবীর বাড়িতে আছেন, গাড়ি পাচ্ছে না। তাই মেহেদিকে অনুরোধ করে তাকে যেন মোটরসাইকেল করে বাড়িতে পৌছে দেন। মেহেদী সোনিয়ার কথামত ভাংগাপাড়া গেলে কৌশলে তাকে গ্রেপ্তারকৃত সাইফুলের বাড়িতে নিয়ে যায। তখন সকল আসামীরা মেহেদিকে আটক করে মারধর করে তার কাছে তাকে নগদ সাড়ে ২১ হাজার টাকা, ব্যবহৃত মোবাইল ও তার ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে যায় এবং তাকে প্রাণনাশের হুমকি দেন। এঘটনা মেহেদী আশেপাশের লোকজনদের জানালে তারা ২১ অক্টোবর আলালপুর থেকে সাইফুলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ঐদিনই মেহেদী হাসান বাদি হয়ে সাইফুল ও সোনিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। তখন সাইফুল আদালতে প্রেরণ করে পুলিশ।

মামলা রুজু হওয়ার পর তদন্তে নামে পুলিশ। ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদের নির্দেশনায় দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলমের তত্তবধানে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলামের নেতৃত্বে ওসি তদন্ত আজগর হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাজিবুল ইসলামসহ একটি চৌকস অভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তার মামলার রহস্য উদঘাটক এবং ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ ডিসেম্বর ঘটনার সাথে জড়িত ৫ আসামীকে গ্রেপ্তার করে।

দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, গ্রেপ্তারকৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০