PRIYOBANGLANEWS24
১৬ নভেম্বর ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল সম্পন্ন

‘এসো যুবক মাঠে লড়ি, মাদক মুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জের পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত ফাইনাল খেলায় আউলিয়াবাদ চির সবুজ সংঘ ও নতুন বান্দুরা অরুণাচল সংঘ অংশগ্রহণ করেন।

টানটান উত্তেজনাপূর্ণ খেলায় শুরুতে ইমরানের গোলে ১-০ তে এগিয়ে যায় নতুন বান্দুরা অরুনাচল সংঘ। খেলার শেষ মুহুত্বে গোল করে সমতায় ফিরেন আউলিয়াবাদ চির সবুজ সংঘ। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা হলে ট্রাইবেকারে ৪-১ গোলে জয় পায় আউলিয়াবাদ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আউলিয়াবাদের খেলোয়ার আপন।

পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের সভাপতি মোহাম্মদ মজনু মোল্লাহ্’র সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খোন্দকার আবু আশফাক। গেস্ট অব অনার ছিলেন রহমান রেগমান রিসোর্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ হোসেন জনি শিকদার।

ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল পারভেজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার ও আল তামীম ওভারসীসের কর্ণধার মো. হাবিুবর রহমান।

আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাইদুর রহমান ফয়েজ, যুবদল নেতা দুর্জয় মাহমুদ, বান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি সজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে।

পরে খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০