PRIYOBANGLANEWS24
২ নভেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শোল্লা দারুন নাজাত বালিকা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা দারুন নাজাত বালিকা মাদরাসার অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অভিভাবক সমাবেল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার শেষে বার্ষিক ওয়াজ মাহফিলের আলোচনা পেশ করেন প্রতিষ্ঠাতা ও মুহতামিম জামিয়াতু ইব্রাহিম আ: মাদ্রাসা ঝাউচড় সাভার ঢাকার মুফতি জাহিদুল ইসলাম কাসেমী ।
মুফতী মাহবুবুর রহমান নবাবগঞ্জীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান পবন। প্রধান মেহমান ছিলেন শোল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া ।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় আলেয়া আক্তার ও জান্নাতুল ফেরদৌস পঞ্চম শ্রেণিতে জিপিএ ফাইভ অর্জন করায় তাদের কে মাদ্রাসার পক্ষ থেকে দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা পুরস্কার প্রদান করেন শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহম্মেদ ও শোল্লা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ইয়ামিন।

মুহতামিম অত্র মাদ্রাসার মুফতি মামুনুর রশিদের আমন্ত্রণে বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের ইমাম ও খতিবগণ, বিএনপি অঙ্গসংগঠনের নেতাবর্গ ও তাওহিদী জনতা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শোল্লা ইউনিয়নের যুবদলের নেতা মো. বাদশা মিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০