PRIYOBANGLANEWS24
১০ মে ২০২০, ২:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে আরও ৩ জন ও দোহারে ১ জনের করোনা সনাক্ত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একদিনে (৯ মে) দুই শিশুসহ তিনজনের করোনা সনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। এছাড়া একইদিনে দোহার উপজেলায় নতুন করে একজনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ জন। দুই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম ও ডা. জসিম উদ্দিন করোনা সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

নবাবগঞ্জ উপজেলায় আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন উপজেলার বকসনগর ইউনিয়নের দুই শিশু। এদের একজনের বয়স ৫ বছরের নিচে অপর শিশুর বয়স ১০ বছর। এরা সম্পর্কে ভাই-বোন। বাকি একজনের বয়স ৪১। সে উপজেলার কৈলাইল ইউনিয়নের বাসিন্দা। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম বলেন, সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে দোহার উপজেলার নয়বাড়ি ইউনিয়নে নতুন করে একজনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৭ জনে। আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, নতুন করে আক্রান্ত নয়াবাড়ির ওই ব্যক্তির বয়স ২৪ বছর। সে সম্প্রতি কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে দোহারের বাড়িতে এসেছে। বাড়িতে এসে সে কার কার সাথে মেলামেশা করেছে সে সূত্র ধরে হোম কোয়ারেন্টাইন সহ বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০