PRIYOBANGLANEWS24
২৪ অক্টোবর ২০২৪, ৭:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত সাড়ে তিন হাজার অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে ঢাকার দোহারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার জয়পাড়া কলেজের সামনে ঢাকা জেলা বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন অংশ নেওয়া শিক্ষকরা জানান, ৩২ বছরের বৈষম্য অবসানের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবিতে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তবে কোন সরকারই তাদের দাবি পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেননি। অবিলম্বে প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে তাদেরকে এমপিওভুক্ত করার দাবি জানান শিক্ষকরা। এসময় ঢাকা শিক্ষা ভবনের সামনে দাবি আদায়ের কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।

মানববন্ধনে জয়পাড়া কলেজসহ অন্যান্য বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স শিক্ষকরা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০