PRIYOBANGLANEWS24
২৩ অক্টোবর ২০২৪, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ৪৭ লাখ টাকা ও স্বর্ণ লুট, আটক ১

ঢাকা-বান্দুরা সড়কের মরিচা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে কেরানীগঞ্জ নবকলি পরিবহনের গতিরোধ করে এক যাত্রীর কাছ থেকে ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকালে দিনদুপুরে এ দুর্ধর্ষ লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় ১জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

ভুক্তাভোগী যাত্রী ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদের বাসিন্দা রামপ্রসাদ বান্দুরা বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী। তিনি ‘রামপ্রসাদ অলংকার বিতান’ এর মালিক।

ব্যবসায়ী রামপ্রসাদ জানান, বুধবার ঢাকার তাতী বাজারে স্বর্ণ বিক্রি করে নগদ অর্থ নিয়ে নবকলি পরিবহনে বান্দুরা আসছিলেন তিনি। বিকেল সাড়ে ৪টার দিকে গাড়িটি ঢাকা-বান্দুরা সড়কের মরিচা এলাকায় আসা মাত্র তিনটি মোটরসাইকেলে ৬জন দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে রামপ্রসাদকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার সময় রামপ্রসাদের ডাক চিৎকারে ৫জন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে স্থানীয়রা। পরে তাকে গণপিটুনি দিয়ে বান্দুরা বাজারে আনা হয়। সন্ধ্যার তাকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে এখনও আটককৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

রামপ্রসাদের দাবি, দুর্বৃত্তরা তার ব্যাগে থাকা নগদ ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে।

নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আজগর বলেন, জনতা একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। চিকিৎসার জন্য তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল অন্য এলাকায় হওয়ার উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, এবিষয়ে আমার জানা নেই। তবে খবর নিয়ে দেখছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০