PRIYOBANGLANEWS24
২২ অক্টোবর ২০২৪, ৯:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জে বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নুর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নুর আলমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম।

জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাতে উপজেলার কলাকোপা খন্দকারহাটি গ্রামের এস.এম আরিফুল ইসলাম বাদী হয়ে হয়ে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক ও হত্যা চেস্টা আইনে একটি মামলা করেন। মামলায় দোহার-নবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য সালামন এফ রহমানকে প্রধান আসামী করেন ২৩৩ জনের নামসহ অজ্ঞাত আরো ৩শ’ থেকে ৪শ জনকে আসামী করা হয়। এ মামলায় আসামী করা হয় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর আলমকে। সোমবার দিবাগত রাতে তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা বাদি উল্লেখ্য করেন, গত ৩০ জুলাই সকালে উপজেলার পাইলট গালর্স স্বুল এন্ড কলেজ গেইটের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যান বাদী সহ ছাত্র-জনতা। এসময় সালমান এফ রহমানের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অস্ত্র, বিস্ফোরক ও লাঠিসোটাসহ মিছিল নিয়ে তাদের উপর হামলা করে। এসময় বাদীকে পিটিয়ে আহত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে সুস্থ হয়ে তিনি নবাবগঞ্জ থানায় মামলা করেন্

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুর ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা নুর আলমকে মঙ্গলবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০