PRIYOBANGLANEWS24
২২ অক্টোবর ২০২৪, ৫:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, ২১ জনের দণ্ড

ঢাকার দোহারের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১৮জনকে অর্থদণ্ড ও ৩জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটকের পর এ দণ্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন।

জানা যায়, পদ্মা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে একটি চক্র। সোমবার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা ঘাট, অরঙ্গবাদ, সুতারপাড়া ইউনিয়নের মধুরচর বটতলা ও কৃষ্ণদেবপুর এবং নারিশা ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীতে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে ১টি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং ১৮ জনকে ১০ লাখ টাকা অর্থদণ্ড ও ৩ জনকে ১ মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী, দোহার থানা পুলিশ ও কুতুবপুর নৌ-পুলিশ এবং আনসার বাহিনী।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন বলেন, অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে পরিবেশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। নদীর ভূ-প্রকৃতিক পরিবেশ, মৎস্য ও জলজ প্রাণী তথা জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে দোহার উপজেলার আওতাভুক্ত পদ্মা নদীতে নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০