PRIYOBANGLANEWS24
১৪ অক্টোবর ২০২৪, ২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান

মা ইলিশ রক্ষায় ঢাকার দোহারে অভিযান পরিচালনা করেছেন প্রশাসন। রবিবারের উপজেলার করমআলীর মোড়, লটাখোলা, মৈনট ঘাট, মেঘুলা বাজার সংলগ্ন এলাকায় এবং পদ্মা নদীতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও মা ইলিশ সংরক্ষণে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মামুন খান।

এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ২ জন জেলেকে ইলিশ মাছ ধরা থেকে নিবৃত্ত করা হয়। এছাড়া আব্বাস আলী বরফকল, আলিফ বরফকল, পপি বরফকল এবং অনিক বরফকল নামে ৪ টি লাইসেন্স বিহীন বরফকল চালু অবস্থায় পাওয়াসহ বিভিন্ন অভিযোগে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এবং মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইনে তাদেরকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। একই সাথে আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযুক্ত ৪ টি বরফকলকে বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় জব্দকৃত আনুমানিক ১ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় ও ব্যবহৃত নৌকা বাজেয়াপ্ত করা হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নী এবং কুতুবপুর নৌ-পুলিশ সহযোগিতা প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মামুন খান বলেন, অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত সময়সীমা অনুযায়ী দোহার উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০