PRIYOBANGLANEWS24
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে তুচ্ছ ঘটনার জেরে যুবককে পিটিয়ে জখম

ঢাকার দোহারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. সাঈম নামে এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বাশতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। আহত যুবক মো. সাঈম উপজেলার কার্তিকপুর গ্রামের বাসিন্দা।

সরজমিনে গিয়ে জানা যায়, শনিবার বিকেলে চা খাওয়ার কথা বলে সাঈমের পূর্ব পরিচিত রাব্বি তাকে বাশতলা নিয়ে যায়। পরে সেখানে একটি ফাকা জায়গায় নিয়ে তার সাথে আরো বেশ কয়েকজন মিলে সাঈমকে মারধর করে।

আহত সাঈম জানান, আমার পূর্ব পরিচিত রাব্বি চা খাওয়ার কথা বলে আমাকে ডেকে নিয়ে ছয়জনে মিলে মারধর করেছে। রাব্বি মিথ্যা অভিযোগ এনে আমাকে হত্যার উদ্দেশ্য মারধর করে। আমি নাকি আজিম ভাইয়ের কাছে রাব্বি সম্পর্কে বলেছি যে রাব্বি মদ খেয়ে আপনাকে বকাবকি করছে, এই মিথ্যা কথা বলে আমাকে ওরা মারছে। পরে আজিম ভাইকে ফোন দিলে আজিম ভাই অস্বীকার করেছে আমি এমন কোন কথা বলিনি। বিনা কারনে আমাকে এভাবে মারা হলো আমি এর সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে রাব্বির সাথে কথা বলতে তার ফোন নাম্বারে একাধিকবার ফোন দিয়ে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে দোহার থানার এস আই সজিব জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০