PRIYOBANGLANEWS24
৫ মে ২০২০, ৯:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ: নবাবগঞ্জে যুবক আটক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহকে নিয়ে কটুক্তি করার অভিযোগে ঢাকার নবাবগঞ্জে রাকেশ চক্রবর্তী (১৮) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার গালিমপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রাকেশ উপজেলার গালিমপুর ঠাকুর বাড়ির মৃত হরিপদ চক্রবর্তীর ছেলে।

নবাবগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক মো. নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রাকেশ চক্রবর্তী ফেসবুক ম্যাসেঞ্জারে আল্লাহকে নিয়ে কটুক্তি করে। যা সোমবার রাতে ফেসবুকে ভাইরাল হলে তাকে আটক ও শাস্তির দাবি জানান স্থানীয় মুসলমানরা। খবর পেয়ে মঙ্গলবার সকালে রাকেশকে তার বাড়ি থেকে আটক করার পর থানায় নিয়ে আসা হয়।

স্থানীয়রা জানান, রাকেশের এমন কান্ডে এলাকার জনগণ যেভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছিল তাতে বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। রাকেশ আল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছে তা ইসলাম ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আমরা এর উপর্যুক্ত বিচার চাই।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল বলেন, রাকেশ চক্রবর্তীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০