PRIYOBANGLANEWS24
২৪ অগাস্ট ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাত ১০টায় কাপ্তাই হৃদের পানি ছাড়ার সিদ্ধান্ত

দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেই এবার ছেড়ে দেওয়া হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পানি। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রাঙ্গামাটি জেলায় বৃষ্টির কারণে পানির উচ্চতা বিপদসীমার কাছাকাছি যাওয়ায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে আজ শনিবার রাত ১০ টার পরে সেকেন্ডে ৯ হাজার সিএফএস করে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়। এতে আতংকিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

জরুরি বার্তায় বলা হয়, কাপ্তাই লেকের পানির উচ্চতা আজ বিকেল ৩টায় ১০৭ দশমিক ৬৬ ফুট এমএসএল, যা বিপৎসীমার কাছাকাছি হওয়ায় লেকের উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে আজ রাত ১০টায় স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হবে। এতে নয় হাজার সিএফএস পানি নিষ্কাশিত হবে। সাধারণত ১০৯ ফুটের বেশি উচ্চতা হলে পানি ছাড়া হয়।

এতে জানানো হয়, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে, অর্থাৎ পানির লেভেল অস্বাভাবিক বাড়লে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। বর্তমানে পাঁচটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যার ফলে ৩২ হাজার সিএফএস পানি নিষ্কাশিত হচ্ছে।

চট্টগ্রাম জলবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জসিম উদ্দিন জানান, রাত ১০টায় ১৬টি গেইট দিয়ে সেকেন্ডে ৬ ইঞ্চি অর্থাৎ ৯০০ সিএফএস করে পানি ছাড়া হবে। এতে আতংকিত হওয়ার কিছু নেই জানিয়ে তিনি বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনের সময় প্রতিনিয়ত এমনিতে ৩২ হাজার সিএফএস পানি ছাড়া হয়। পরিস্থিতি অনুযায়ী পানি ছাড়ার পরিমাণ বাড়ানো বা কমানো হবে।’

কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে নিষ্কাষিত পানি কর্ণফুলী নদীতে ফেলা হবে। ফলে পানির উচ্চতা কিছুটা বাড়তে পারে। তবে, ৯ হাজার সিএফএস পানি খুব বেশি প্রভাব ফেলবে না বলে জানানো হয়।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে মূলত পানি থেকেই বিদ্যুৎ উৎপাদন করা হয়। পানির উচ্চতা বেশি থাকায় এই কয়েকদিনে সর্বোচ্চ ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০