PRIYOBANGLANEWS24
২১ অগাস্ট ২০২৪, ৭:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ শাহাদাত হুসাইন বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের নজিরবিহীন পরাজয় নিশ্চিত হয়েছে। সোমবার বিকেলে জয়পাড়ার আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার উদ্যোগে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত বীরদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পরাজিত শক্তি নিজেদের অপরাধের পাল্লা আরও ভারি করতে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অভ্যুত্থানের পর থেকে দেশকে অস্থিতিশীল করতে কোথাও ডাকাতি, কোথাও ভাংচুর-অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের সঙ্গে ঘুরেফিরে তাদের সম্পৃক্ততার খবর আসছে। তারা দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে মরিয়া হয়ে উঠেছে। যেখানে দিনরাত এক করে ছাত্র-জনতা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী এবং মাদরাসার ছাত্র-শিক্ষকরা সারাদেশে ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়ে গোটা পৃথিবীতে নজীর স্থাপন করছে, সেখানে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে তারা ফায়দা লুটার চেষ্টা করছে।

সংগঠনের দোহার থানা শাখা সভাপতি মোঃ মোশারফ হোসাইন শামীম এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ডাঃ হাফিজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ এর সভাপতি আলহাজ্ব মোঃ শামীম আহমাদ খান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখা সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুর রহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সেক্রেটারি হাফেজ মোঃ রুহুল আমীন দেওয়ান, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা যুবায়ের আহমাদ সাকী, ইসলামী যুব আন্দোলন দোহার থানা শাখা সভাপতি মোঃ মতিউর রহমান মোল্লা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ সহ-সভাপতি মোঃ জামাল হোসেন প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০