PRIYOBANGLANEWS24
২০ অগাস্ট ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন ইউপি সদস্য

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জয়নাল আবেদীন নামে এক ইউপি সদস্য আওয়ামী লীগের রাজনীতি থেকে স্বেচ্ছায় দল ত্যাগ করার ঘোষণা দিয়েছেন। তিনি উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য। মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে আওয়ামীলীগের রাজনীতি থেকে দলত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

জয়নাল আবেদীন বলেন, আমি ছোট বেলা থেকে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিলাম। বিগত আওয়ামী সরকারের আমলে আমাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দলে যোগ দিতে বলে। আমি আওয়ামী লীগে যোগ দিতে অস্বীকার করায় তারা আমার সাথে খুব খারাপ আচরণ করেন এবং ভয়ভীতি দেখায়। বাধ্য হয়ে চাপে পড়ে আমি আওয়ামী লীগে যোগ দেই। তারা আমাকে না জানিয়েই সদস্য করে নেন। তখন এর প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার ছিল না। মনের ইচ্ছায় নয় অনিচ্ছায়ই থাকতে হয়েছে। এখন দেশ পরিবর্তন হয়েছে আমি তাদের সাথে এখন থাকতে চাই না। আমি এ পদটাকে ঘৃণা করি। আমি স্বাভাবিক জীবনযাপন করতে চাই।

তিনি বলেন, আমি যন্ত্রাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডে মোট তিনবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। সবশেষ নির্বাচনে বিভিন্ন চাপের কারনে আওয়ামী লীগের লোক হিসেবে নির্বাচন করতে বাধ্য হয়েছি। তবে নিজের ভোট চাওয়ার আগে বলতে হয়েছে নৌকায় ভোট দিবেন আগে, তারপর আমারটা। ওরা জোর করে আমাকে আওয়ামী লীগের নিলেও সব সময় বৈষম্য সৃষ্টি করেছে। কিন্তু আমি তো বিএনপির লোক। এটা পরিবেশ পরিস্থিতির কারনে বলতেও পারিনি।

এসময় তিনি ঘোষণা দেন, আজ থেকে আওয়ামীলীগের সাথে তার কোন সম্পর্ক নেই। এখন থেকে আমার সাধ্য অনুযায়ী জনগণকে সেবা করবো। আওয়ামী লীগ যেভাবে চাপ সৃষ্টি করে দলে নিয়েছে মানুষকে। এটি কোন রাজনৈতিক দলের জন্য শুভ কাজ নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০