PRIYOBANGLANEWS24
১৩ অগাস্ট ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে নির্মাণাধীন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ঢাকার নবাবগঞ্জে নির্মাণাধীন একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। গত ৫ আগস্ট উপজেলার নতুন বান্দুরায় প্যানপ্যাসিফিক প্রোপার্টিজ লিমিটেডের কোম্পানী প্লাজায় নির্মাণাধীন পলিটেকনিক ইনস্টিটিউট হামলা করে দুর্বৃত্তরা। হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটি সামনে দাঁড়িয়ে মানববন্ধন করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

প্যানপ্যাসিফিক প্রোপার্টিজ লিমিটেড এর এমডি আলভী আহমেদ বলেন, গত ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা তার প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। লুট করে নেয় বিভিন্ন মালামাল। সিসি ক্যামেরা ভাঙচুর করে হার্ডডিক্সও নিয়ে যায় দুর্বৃত্তরা। যাওয়ার সময় তারা প্রাণনাশের হুমকিও দিয়ে যায়। ভয়ে কাজ ছেড়ে পালিয়ে যান সেখানে কর্মরত শ্রমিকরা। এরপর থেকে কাজ বন্ধ রয়েছে।

তিনি আরো বলেন, এলাকার শিক্ষার মানোন্নয়নের জন্য বান্দুরায় পলিটেকনিক ইনস্টিটিউট করার উদ্যোগ নিয়েছি। কিন্ত একটি মহল জমিটি দখলের পায়তারা করে শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধের চেস্টা চালাচ্ছে। ৫ আগস্ট যে নারকীয়তা হামলা চালিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ কাজ বন্ধ করে তারা ভয় সৃষ্টির চেস্টা করেছে। আমি প্রশাসনকে অবহিত করেছি। আশা করি, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে এলাকাবাসী সর্বোচ্চ সহযোগিতা করবে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সুন্দর ও নিরাপদ বাংলাদেশের জন্য এদেশের শিক্ষার্থীরা জীবন দিতে প্রস্তত। বান্দুরা একটা পলিটেকনিক ইনস্টিউট হলে এখানকার মানুষই সুফল পাবে। কিন্ত একটি চক্র এখানে যাতে শিক্ষা প্রতিষ্ঠান না হয় তাই এমন হামলা করেছে। তাই আশা করি দ্রæত অপরাধী ধরা পড়বে এবং শাস্তি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০