PRIYOBANGLANEWS24
৯ জুলাই ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে সাপের কামড়ে ইজিবাইক চালকের মৃত্যু, চিকিৎসক শোকজ

ঢাকার নবাবগঞ্জের সাপের কামড়ে মহানন্দ মন্ডল (৫০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে ঢাকায় একটির প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ দুইজনকে শোকজ করা হয়েছে। মহানন্দ মন্ডল উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের পানিকাউর এলাকার পান্নাথ মন্ডলের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, মহানন্দ সোমবার রাত সাড়ে ১১টার দিকে কাজ শেষ করে ইজিবাইক গ্যারেজে রেখে বাড়িতে যাওয়ার পথে বিষধর সাপ তাকে কামড় দেয়। স্বজনরা তাকে তাৎক্ষনিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর মিটফোর্ড হাসপাতালেও চিকিৎসা না পেয়ে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করলে রাতেই মারা যায় মহানন্দ।

তবে মহানন্দ মন্ডলের পরিবারের অভিযোগ নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের ভ্যাকসিন থাকা সত্বেও তাদের রোগীকে যথাযথ চিকিৎসা না দিয়ে ঢাকা পাঠানো হয়েছে। এমন অভিযোগে রাতে কর্মরত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. নাসিফ আনোয়ার ও এসএসিএমও এটিএম সিদ্দিকুর রহমানকে শোকজ করা হয়েছে। কেন সাপের কামড়ের ভ্যাকসিন থাকা সত্বেও যথাযথ চিকিৎসা সেবা না দিয়ে অন্যত্র রেফার্ড করা হলো তার ব্যাখা চেয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে কৈফিয়ত চাওয়া হয়েছে।

এব্যাপারে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম বলেন, সাপে কাটা রোগীর মৃত্যুর বিষয়টি আমি সকালে জেনেছি। হাসপাতালে সাপের কামড়ের ভ্যাকসিন থাকা সত্বেও চিকিৎসা না করে কেন রোগীকে ঢাকা পাঠানো হলো কৈয়ফত চেয়ে তখন কর্তব্যরত ডা. নাসিফ আনোয়ার ও এটিএম সিদ্দিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া। এছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এব্যাপারে ডা. নাসিফ আনোয়ার প্রিয়বাংলাকে বলেন, রোগীর অবস্থা খুবই খারাপ হওয়ায় আইসিইউ’র প্রয়োজন ছিল। তাই রোগীকে ঢাকা পাঠিয়ে দিয়েছিলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০