PRIYOBANGLANEWS24
৭ জুলাই ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে গভীর রাতে ঘর থেকে ডেকে নিয়ে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পারিবারিক শত্রæতার জেরে এক প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘর থেকে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের চন্দ্রখোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত প্রভাতী মাঝি নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। প্রভাতী মাঝি স্থানীয় প্রবাসী বিনোদ মাঝির স্ত্রী।

ভিকটিম প্রভাতী মাঝি জানান, তার আত্মীয় পলাশ মাঝি, লক্ষি মাঝি, স্বপন মাঝি, সজীব মাঝি ও এলাচি মাঝি সাথে তার পারিবারিক বিরোধ রয়েছে। পূর্ব শত্রæতার জেরে শুক্রবার দিবাগত রাতে অভিযুক্ত লক্ষি মাঝি তাকে তার শ্বাশুড়ীর অসুস্থতার কথা বলে ঘরের বাহিরে ডেকে আনেন। ঘর থেকে বের হলে কিছু বুঝার আগেই লক্ষি মাঝি ও এলাচি মাঝি তার মুখ চেপে ধরে ওড়না দিয়ে হাত ও মুখ বেঁধে ফেলে শারিরীক নির্যাতন চালায়। পরে তার ডাকচিৎকারে অন্যান্য প্রতিবেশীরা এগিয়ে এলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্তরা চলে যান বলে অভিযোগ প্রভাতী মাঝির।

প্রভাতী মাঝি আরো বলেন, রাতেই আমি ৯৯৯ সেবায় ফোন দিলে পুলিশ আসে এবং আমাকে উদ্ধার করে। পরের দিন শনিবার সকালে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় গিয়ে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি।

এবিষয়ে অভিযুক্ত পলাশ মাঝি বলেন, মারধরের ঘটনাটি সাজানো। আমাদেরকে হেয় করার জন্য মিথ্যা নাটক সাজিয়েছেন প্রভাতী।

নবাবগঞ্জ থানা পুলিশের উপপরির্দশক মো. রবিউল ইসলাম বলেন, ফোন পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০