PRIYOBANGLANEWS24
৫ জুলাই ২০২৪, ৪:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সালমান এফ রহমানের আর্থিক সহায়তা পেলেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের ব্যক্তিগত তহবিল থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৫ জনকে আর্থিক সহায়তা করা হয়েছে।

বুধবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল ক্ষতিগ্রস্ত কয়েকজনের হাতে এ অর্থ বিতরণ করেন। এরআগে বুধবারও কয়েকজনের হাতে এমপি’র পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন ইউএনও।

জানা যায়, নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। সালমান এফ রহমানের ব্যক্তিগত পক্ষ থেকে তাদের মধ্য থেকে ১৫টি পরিবারকে ১ লাখ ৪১ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আর্থিক সহায়তা পেয়ে এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মো. নাসির বলেন, আমার ঘরটি আগুনে পুঁড়ে গিয়েছিল। এরপর থেকে উপজেলার চন্দ্রখোলায় ভাড়া থাকি। এমপি স্যারের পক্ষ থেকে ইউএনও মহোদয় আমাকে আর্থিকভাবে সহায়তা করেছেন। টাকাটা পেয়ে আমার খুব উপকার হয়েছে। এমপি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।

আর্থিক সহায়তা পাওয়া আরো কয়েকজন বলেন, আগুন আমাদের সব শেষ করে দিয়েছে। নিঃস্ব হয়ে গিয়েছি আমরা। এখন অনেকটা অসহায় জীবনযাপন করতে হচ্ছে। এসময় এমপি স্যারের পক্ষ থেকে সহায়তায় আমাদের অনেক উপকার হলো।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল বলেন, সরকারের পাশাপাশি মাননীয় সালমান এফ রহমান এমপি মহোদয় নবাবগঞ্জের অসহায় মানুষের পাশে সব সময় ছিলেন এবং আছেন। তার ধারাবাহিকতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০