PRIYOBANGLANEWS24
২৯ জুন ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নুরনগর মীরেরডাংগী নূরানী সংঘ ক্রিকেট টুর্ণামেন্ট: পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ চ্যাম্পিয়ন

ঢাকার নবাবগঞ্জের এন. এম নূরানী সংঘ টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ। শুক্রবার বিকেলে নুরনগর মীরেরডাংগী নূরানী সংঘ এ খেলার আয়োজন করেন। এন.এম নূরানী সংঘের মাঠে আয়োজিত খেলায় নতুন বান্দুরা অরুণাচল সংঘ ও পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ অংশগ্রহণ করেন্।

প্রথমে ব্যাট করতে নেমে পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ নির্ধারিত ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬০ রান সংগ্রহ করে। পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১২৫ রান করতে সক্ষম হন নতুন বান্দুরা অরুণাচল সংঘ। ৩৫ রানে জয়লাভ করেন চ্যাম্পিয়ন হয় পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ।

এরআগে খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা মো. কামাল হোসেন।

এন.এম নূরানী সংঘের সভাপতি মো. হালিম শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির, নবাবগঞ্জ থানার উপপরিদর্শক অজিত কুমার রায়, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. স¤্রাট, বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্ভু কুমার সরকার রাজন ও সাধারণ সম্পাদক মো. আইয়ুব।

আরো উপস্থিত ছিলেন ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. শাকিল, সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো. ফারুক, সাবেক সাধারণ সম্পাদক আল গালিম শিকদার, পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের সাধারণ সম্পাদক রাসেল পারভেজ, নতুন বান্দুরা অরুণাচল সংঘের সাধারণ সম্পাদক সঞ্জিত বণিক, বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমরান।

খেলা পরিচালনায় ছিলেন মো. ফারুক, মো. আলমগীর ও সুমন বেপারী। ধারাভাষ্যকার ছিলেন মো. ইমরান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০