PRIYOBANGLANEWS24
৩ মে ২০২০, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“হাচাই আমার আছান হইছে”

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক কৃষকের জমির ধান কেটে দিয়েছেন উপজেলা ও দোহার- নবাবগঞ্জ কলেজশাখা ছাত্রলীগ।

ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগের নেতৃত্বে উপজেলার চুড়াইন ইউনিয়নের দাফুনিয়া বিলের কৃষক নুরু বাবুর্চির ধান রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেটে দেয় ছাত্রলীগ।

গিয়াস উদ্দিন সোহাগ বলেন, করোনার প্রার্দূভাবে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিলে নুরু বাবুর্চি তার জমির ধান কাটা নিয়ে বিপাকে পড়ে। সংবাদ পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার জমির ধান কেটে দিয়েছি।

কৃষক নুরু বাবুর্চি বলেন, “আমার এক একর জমিতে ধান লাগায়ছিলাম, মৌসুমের আগেই আগাম ধান পাইকা যায়। শ্রমিক না পাওয়ায় আমি ধান নিয়া টেনশনে আছিলাম। খবর পাইয়া ছাত্রলীগের ভাইয়েরা জমি থেকে ধান কাইটা বাড়িতে দিয়া আইছে। হাচাই (সত্যি) আমার আছান (উপকার) হইছে।”

ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগসহ এ ধান কাটায় আরও অংশগ্রহণ করেন সাবেক ছাত্রলীগ নেতা এস এম সাইফুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রানা, সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত, দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শোভন শিকদার, নাহিদুল আলম নাদিম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১০

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১১

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১২

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৪

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৫

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৬

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৭

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৮

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৯

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

২০