PRIYOBANGLANEWS24
৫ জুন ২০২৪, ৮:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক আরোহী।

বুধবার এ তথ্য নিশ্চিত করে নবাবগঞ্জ থানার গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাহিদ হাসান জানান, মঙ্গলবার সন্ধ্যার আজানের পরপরই উপজেলার বেনুখালী গ্রামের আঞ্চলিক প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল হোসেন (৫৮) আগলা ইউনিয়নের ছাতিয়া গ্রামের সামসুদ্দিন মাদবরের ছেলে ও আগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবেদ হোসেনের ছোট ভাই।

এ ঘটনায় নিহতের ছেলে পুলক হৃদয় (২৫) গুরুত্বর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে এএসআই নাহিদ জানান, মঙ্গলবার সকালে মোটরসাইকেলে ছেলের পিছনে বসে ঢাকায় ডাক্তার দেখাতে যান বাবুল হোসেন। বাড়ি ফেরার পথে সন্ধ্যায় বেনুখালী এলাকায় দিয়ে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রবাহী সিএনজির সঙ্গে সংঘর্ষ হলে ছিটকে পরে তারা দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।

রাতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল বলে রাস্তাঘাট ফাঁকা থাকায় সিএনজি চালক সিএনজি নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ এখনও কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এএসআই নাহিদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০