PRIYOBANGLANEWS24
৪ জুন ২০২৪, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জ ফুটবল একাডেমির আন্তঃ জুনিয়র ও সিনিয়র ফুটবল লীগ অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জে হয়ে গেল নবাবগঞ্জ ফুটবল একাডেমির আন্তঃজুনিয়ার ও সিনিয়র ফুটবল লীগ ২০২৩-২৪ এর ফাইনাল খেলা। সোমবার বিকেলে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে নবাবগঞ্জ ফুটবল একাডেমি এর আয়োজন করেন।

জুনিয়ারদের নিয়ে অনুষ্ঠিত প্রথম খেলায় নবাবগঞ্জ ফুটবল একাডেমি সুপার বয়েজকে ২-১ গোলে হারিয়ে জুনিয়র লীগের চ্যাম্পিয়ন হয় নবাবগঞ্জ ফুটবল একাডেমি কিং বয়েজ। এরপর পরই অনুষ্ঠিত হয় সিনিয়র ফুটবল লীগের ফাইনাল খেলা। খেলায় নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হলে নবাবগঞ্জ ফাইটার্সকে ট্রাইবেকারে ৪-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নবাবগঞ্জ রাইডারস।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল। এসময় প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের মাধ্যমে নবাবগঞ্জ ফুটবল একাডেমির উন্নয়নের কথা বলেন তিনি।

এরআগে খেলার উদ্বোধন করেন কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহীম খলিল।

নবাবগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি সাজ্জাদ মোল্লার সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালাল, কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মৃধা, নবাবগঞ্জ ফুটবল একাডেমির উপদেষ্টা আমিনুর রহমান রশিদ, মুক্তি ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুস সালাম, ফাইনান্স ডিরেক্টর ফয়েজ আল মামুন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন সুমন, সিনিয়র সহ সভাপতি আজহারুল হক, অর্থ সম্পাদক ও প্রিয়বাংলা নিউজ২৪ এর বিশেষ প্রতিবেদক ইমরান হোসেন সুজন, সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বাহ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড বাবুল হোসেন বাবু, ক্রীড়ানুরাগী দেলোয়ার কবির, আনোয়ার হোসেন সোহেল, রহমত মিয়া, মাশরুফ হীরা, সৈয়দ আব্দুল্লাহ, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম মিরাজ, আলিনুর রহমান, সাইদুল ইসলাম ও অহিদুল ইসলাম সাগর সহ একাডেমির অন্যান্য সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০