PRIYOBANGLANEWS24
১৫ মে ২০২৪, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে বুধবার (১৫ মে) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৭ জন পুরুষ ও ১ জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এ নির্বাচনে ৪ জন পুরুষ প্রতিদ্ব›দ্বী বিজয়ী হয়েছেন।

এদের মধ্যে মজনু আকন ৪৪১ ভোট পেয়ে প্রথম, রবি মুন্সী ৪২৬ ভোট পেয়ে দ্বিতীয়, আব্দুল হক ৪২৪ ভোট পেয়ে তৃতীয়, আব্দুল হান্নান মৃধা ৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হন।

পরে বিজয়ীদের সমর্থকরা উল্লাস আনন্দ উদযাপন করেন।

শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছে আমাদের আশা থাকবে স্কুলে পড়াশোনার মান উন্নয়নে তারা কাজ করবে এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সহযোগিতা করবে।

উল্লেখ্য, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা ১২৩৩ জন ও সর্বমোট ভোট পড়েছে ১০০৬।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন দোহার উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বায়েজীদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০