PRIYOBANGLANEWS24
১৫ মে ২০২৪, ৮:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে দুষ্টুমির ছলে প্রাণ গেল স্কুলছাত্রীর!

নদীপারে কাজ করতে থাকা মা-বাবাকে ভাত দিতে গিয়ে অনাকাঙ্খিত এক ঘটনায় প্রাণ গেল জান্নাতুল নামে স্কুল ছাত্রীর। ১৪ বছরের ওই কিশোরী, মায়ের হাতে খাবার তুলে দিয়ে প্রতিবেশী বান্ধবীদের সাথে যায় নদীপারে। সেখানেই ঘটে যাওয়া অনাকাঙ্খিত এক ঘটনায় পদ্মায় ডুবে মৃত্যু হয় জান্নাতুলের। অনেকটা মায়ের চোখের সামনেই জীবনের পরিসমাপ্তি ঘটে সন্তানের। যে কারনে কোনভাবেই এমন মৃত্যুকে মেনে নিতে পারছেন না মা শুকুরী বেগম। ঢাকা জেলার দোহার উপজেলার মিনি কক্সবাজার খ্যাত মৈনট পদ্মাপারে ঘটে যাওয়া এমন ঘটনায় শোকার্ত পুরো গ্রাম।

নিহত জান্নাতুল দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শেখ আনোয়ারের মেয়ে। সে চর হোসেনপুর স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, সোমবার বেলা চারটার দিকে মায়ের হাতে খাবারের থলে দিয়ে প্রতিবেশী বান্ধবীদের সাথে পদ্মা নদীর পারে যায় জান্নাতুল। বান্ধবীরা নদীতে গোসল করতে নামলেও জান্নাতুল না নেমে নদীপারে দাঁড়িয়ে ছিল। একইসময় সেখানে গোসল করতে থাকে শাকিল নামে ১১/১২ বছরের এক কিশোরসহ আরো দুইজন। নদী থেকে শাকিলের ছেটানো পানিতে অনেকটা ভিজে যায় জান্নাতুল। একপর্যায়ে নদীতে নেমে সবার সাথে গোসল করতে থাকে সে। এরপরই সাতার না জানার কারনে নদীর গভীর পানিতে তলিয়ে যায় জান্নাতুল। খবর পেয়ে মাহমুদপুর নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় জান্নাতুলকে নদী থেকে উদ্ধার করে। গুরুত্বর অবস্থায় দ্রæত তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলেও দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে জান্নাতুলকে। সোমবার রাতে জান্নাতুলের মৃতদেহ বাড়িতে নেয়া হলে সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

অনেকটা নিজেদের চোখের সামনেই সন্তানের এমন মৃত্যুকে কোনভাবেই মেনে নিতে পারছেন না জান্নাতুলের মা-বাবা। জান্নাতুলের মায়ের অভিযোগ, দুষ্টুমির ছলে, তার মেয়েকে একাধিকবার ধাক্কা দেয় শাকিল।

জান্নাতুলের মা শুকুরী বেগম বলেন, আমার মেয়ে আমাকে ও আমার স্বামী ভাত দিয়ে নদীর পারে দাঁড়িয়ে শাকিল ও অন্যদের গোসল করা দেখছিল। কিছুক্ষণ পরে আমার ভাতিজি ও ভাগ্নি আমাকে জানায় শাকিল আমার মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি সবাই অনেক অনুরোধ করেছি আমাকে মেয়েকে সাহায্য করার জন্য কিন্ত কেউ এগিয়ে আসেনি। তিনি আরো অভিযোগ করে বলেন, এসময় ঘটনাস্থলে শাকিলের বাবাও ছিল। আমি তার পায়ে ধরে সাহায্যের আবেদন জানাই কিন্ত তিনি কোন কর্ণপাত করেনি। আমার মেয়েকে বাঁচানোর কোন চেস্টাই করেনি শাকিলের বাবা। এঘটনায় জড়িত শাকিলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শুকুরী বেগম।

এঘটনার প্রত্যক্ষদর্শী জান্নাতুলের মামাতো ও খালাতো বোন লামিয়া ও নওরিন বলেন, আমরা তিন বোন গোসল করার সময় শাকিল অনেক দুষ্টামি করছিলো। কিছুক্ষণ পর সামান্য বিষয়ে কথাকাটি হলে শাকিল জান্নাতুল ধাক্কা দিলে জান্নাতুল পানিতে তলিয়ে যায়। পরে আমাদের ডাকচিকিৎসা পদ্মাপারে থাকা লোকজন এগিয়ে আসে। দুষ্টমির ছলে হলেও প্রাণহানির এমন ঘটনাকে মেনে নিতে পারছেন না জান্নাতুলের স্বজন সহ এলাকাবাসীরা।

এঘটনায় অভিযুক্ত কিশোর শাকিল দোহারের কুতুবপুর নৌ পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা যায়।

ঢাকা অঞ্চলের নৌ পুলিশ সুপার, নৌ-পুলিশ গৌতম কুমার বিশ্বাস বলেন, মঙ্গলবার দুপুরে জান্নাতুলের মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা পাঠানো হয়েছে। এঘটনায় জান্নাতুলের পরিবার এখনও লিখিত কোন অভিযোগ দেয়নি। ঘটনার তদন্ত করে পরবর্তী আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০