PRIYOBANGLANEWS24
২৪ এপ্রিল ২০২৪, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে মন্দিরে নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে পুরোহিতের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মন্দিরে দায়িত্ব পালনে গিয়ে তীব্র গরমে নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে মন্দিরের এক পুরোহিতের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাগমারা গ্রামের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের আঙ্গীনায় এ ঘটনা ঘটে বলে জানান মন্দিরের সাধারণ সম্পাদক তাপস সাহা।

নিহত নিতাই চক্রবর্তী (৭০) চাঁদপুরের মতলবের মোবারকদি গ্রামের মৃত পরেশ চক্রবর্তীর মেজো ছেলে। সে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাগমারা গ্রামে দীর্ঘ ২৮ বছর ধরে ভাড়া বাসায় থেকে ওই মন্দিরে পুরোহিত হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বড় ছেলে রনি চক্রবর্তী (৩৭) জানান, বাবা প্রতিদিনের ন্যায় সকাল থেকে দুপুর পর্যন্ত প্রার্থনা করে দুপুরের খাবার খেতে বাসায় আসে। বাসায় এসে স্নান করে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে বিকেল ৪টার দিকে বাসা থেকে বের হয়ে মন্দিরের দায়িত্ব পালন করতে মন্দিরে যায়। মন্দিরের যাবার পরপরই তীব্র গরমে সে অসুস্থ হয়ে পড়লে তার বমি হয় ও নাক-মুখ দিয়ে প্রচুর রক্ত বের হলে সে পড়ে গিয়ে মারা যায়।

নিহতের স্ত্রী রিনা রানী চক্রবর্তী বলেন,আমার স্বামীর শেষ ইচ্ছা ছিল তাকে যেনো এ মন্দিরের মহাশ্মশানে দাহ করে তার সমাধি করা হয়। তার ইচ্ছা অনুযায়ী সেখানেই তার শেষ কির্ত্তন সম্পূর্ণ করার প্রস্তুতি গ্রহণ করা হয়।

মন্দিরের পুরোহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাগমারা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের সাধারণ সম্পাদক তাপস সাহা বলেন, ১৯৯৬ সালে নিতাই চক্রবর্তী আমাদের মন্দিরের পুরোহিত হিসেবে যোগদান করে দীর্ঘ ২৮ বছর যাবৎ সততা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করে আসছিলেন। হঠাৎ তার এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বাগমারা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর সাহা বলেন, নিতাই চক্রবর্তী একজন সৎ, নিষ্ঠাবান ও ভালো মনের মানুষ ছিলেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘ ২৮ বছর যাবৎ তিনি আমাদের মন্দিরে পুরোহিত হিসাবে কর্মরত রয়েছেন। হঠাৎ তার এমন মৃত্যু মেনে নিতে পারছি না। তার এমন মৃত্যুতে মন্দিরের কমিটির সকল সদস্যবৃন্দসহ এলাকাবাসী গভীরভাবে শোকাহত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০