PRIYOBANGLANEWS24
২০ এপ্রিল ২০২৪, ৫:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশটাকে আরও উপরে নিয়ে যেতে চাই: সালমান এফ রহমান

 

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা  সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটাকে আমরা আরও উপরে নিয়ে যেতে চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশটাকে সোনার বাংলা করার। আজকে তার সুযোগ্য কন্যার অক্লান্ত পরিশ্রমে দেশ আজ আর্ন্তজাতিকভাবে উন্নয়নের রোল মডেল স্বীকৃতি পেয়েছে।

শনিবার দুপুরে দোহারের জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত বার্ষরিক প্রাণিসপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। 

সালমান এফ রহমান বলেন, আমরা নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদ উৎপাদনকে বাড়িয়েছি। আমরা প্রাণিসম্পদ দপ্তরটাকে স্মার্ট  বানাতে চাই। সে জন্য যা যা করা দরকার উদ্যোগ গ্রহণ করব।

এমপি বলেন, দোহার নবাবগঞ্জকে কিভাবে মডেল উপজেলা বানাতে হবে সে সব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার জন্য আমি প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছি। ইশাল্লাহ খুব শীঘ্রই দুটি উপজেলা মডেল হিসেবে রুপ নিবে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেস এর সভাপতি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ আনার কলি পুতুল,  দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন,  ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মামুন খান, দোহার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শামীম হোসেন, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান রাসেদ চোকদার, মাহমুদপুর ইউনিয়ন চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী। 

অনুষ্ঠান শেষে  বিভিন্ন ক্যাটাগড়িতে খামারিকে পুরস্কার প্রদান করা হয়।

এদিকে একই দিন সকালে নবাবগঞ্জের দোহার -নবাবগঞ্জ কলেজ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেব সালমান এফ রহমান এমপি। 

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে  বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা এমপি আনার কলি পুতুল, ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার।  

এছাড়া  উপস্থিত ছিলেন, দোহার সার্কেল এর সিনিয়র এএসপি মো. আশরাফুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফারহানা জাহান, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শাহজালালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

অনুষ্ঠান শেষে খামারিদের মাঝে বিভিন্ন ক্যাটাগড়িতে পুরস্কার প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০