PRIYOBANGLANEWS24
২৭ মার্চ ২০২৪, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে মধ্যবিত্তরা পেলেন স্বাধীনতা দিবস ও ঈদের উপহার

ঢাকার নবাবগঞ্জের নতুন বান্দুরায় হতদরিদ্র ও মধ্যবিত্তরা পেলেন মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতরের উপহার। মঙ্গলবার নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের উদ্যোগে হতদরিদ্র ও মধ্যবিত্ত ১৩০টি পরিবার হাতে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

বিকেলে ক্লাবের মাঠ প্রাঙ্গনে সেবাগ্রহিতাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন সংগঠনের উপদেষ্টা ও কার্যকরি পরিষদের সদস্যরা। এছাড়া যারা মাঠে উপহার নিতে আসেনি রাতের আঁধারে তাদের বাড়িতে বাড়িতে উপহার প্যাকেট পৌছে দেন ক্লাবের সদস্যরা। প্রতিটি পরিবারকে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, চিনি, সেমাই, তেল, আলু, পেয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় খাবার দেওয়া হয়।

এসময় ক্লাবের সভাপতি মো. হানিফ জানান, সমাজের নিন্ম আয়ের মানুষদেরকে সবাই সাহায্য করছে অথচ মধ্যবিত্ত পরিবারগুলোর দিকে কেউ কোন সাহায্যের হাত বাড়াচ্ছে না। মধ্যবিত্ত পরিবারগুলো কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে না পেরে অসহায় হয়ে পরেছে। আমরা ক্লাবের পক্ষ থেকে চেস্টা করেছি অসহায় মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে। তাই হতদরিদ্রদের পাশাপাশি মধ্যবিত্তদের হাতে উপহারগুলো তুলে দেওয়া হয়েছে।

সিনিয়র সহ সভাপতি ইমরান হোসেন সুজনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. রফিকুল ইসলাম, উপদেষ্টা সাইদুল শিকদার, হায়দার আলী, মীর রমিজ, সহ সভাপতি কাজী মামুন, সাধারণ সম্পাদক শাহিন শিকদার, যুগ্ম সম্পাদক বাবুল দেওয়ান, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, সহ সাংগঠনিক রাজিব আহমেদ, রাকিব দেওয়ান ও রুবেল দেওয়ান, কোষাধ্যক্ষ লিটন চোকদার, সহ কোষাধ্যক্ষ শাকিল ভূইয়া, দপ্তর সম্পাদক আওয়াল হোসেন, সহ দপ্তর মীর আলমগীর, ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম জনি, সহ ক্রীড়া সঞ্জয় সাহা ও সাব্বির হোসেন, সহ ফিল্ড ক্যাপ্টেন আলী আব্বাস ও ওয়াহিদ খান, নাট্য সম্পাদক শেখ সুমন, সমাজ কল্যাণ সম্পাদক সালাউদ্দিন মিঠুন, সহ সমাজ কল্যাণ সম্পাদক মিন্টু খন্দকার, প্রকাশনা বিষয়ক সম্পাদক সালমান শিকদার, সহ প্রকাশনা শেখ. রমজান, প্রচার সম্পাদক মো. মামুন, সহ প্রচার সম্পাদক শেখ রিয়াল, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাহফুজ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক তুষার হোসেন, তহবিল উত্তোলন কমিটির প্রধান মীর বাবু, সদস্য হাসিব শিকদার, আরমান শিকদার সহ ক্লাবের কার্যকরী পরিষদের সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০