PRIYOBANGLANEWS24
২১ মার্চ ২০২৪, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে বাদি জানেন না তিনি জিডি করেছেন!

ঢাকার দোহার থানায় জমির নামজারী কাগজপত্র হারিয়েছে জানিয়ে গত ২৯ জানুয়ারি জিডি করেন শেখ শাহীন। জিডিতে উল্লেখ্য করা হয় গত ২৮ জানুয়ারি দোহারে খাড়াকান্দা এলাকা থেকে তার নামজারীর ডকুমেন্ট হারিয়ে গেছে। তবে শাহীনের দাবি তিনি জিডির ব্যাপারে কিছুই জানেন না।

শেখ শাহিন দোহার উপজেলার দোহার ঘাটা এলাকার শেখ উমেদ আলীর পুত্র। তিনি ব্যবসার জন্য এখন চট্টগ্রামের খুলশির সিডিএ পুনর্বাসন এলাকায় থাকেন।

শেখ শাহীন জানান, আমি ব্যবসার কারনে চট্টগ্রাম থাকি। একটি চক্র আমার আইডি কার্ড ব্যবহার করে ২৯ জানুয়ারি দোহার থানায় জিডি করেন। জিডিতে উল্লেখ্য করেন আমার ঘাটার জমির নামজারি হারিয়ে গেছে। জিডিতে তারা আমার মোবাইল নম্বর লিখে দেন ০১৭৮৫৭৩২৩০৫। আবার জরুরি যোগাযোগের জন্য আ. জলিলের নাম লিখে সেখানেও একই নম্বর ব্যবহার করেন। অথচ এ জিডির ব্যাপারে আমি কিছুই জানি না। আমার কাগজপত্র হারায়নি। শুধু তাই নয়, চক্রটি ঐ জিডির কপি দিয়ে এসিল্যান্ড বরাবর আমার নামজারী নকল পর্চার জন্য আমার সাইন নকল করে আবেদনও করেন।

তিনি আরো বলেন, আমার সম্পত্তি আতœসাতের করার জন্য আমার ভাই লিটন, লিটনের স্ত্রী সোহাগী বেগম, লিটনের সমন্ধি রফিক ও আমার আরেক ভাই ইকবালের বুদ্ধিকে জলিল নাম ব্যবহার করে জিডি করেছেন আবার পর্চা উঠানোর জন্য আবেদন দিয়েছেন। ওদের জালিয়াতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব আমি।

এব্যাপারে আ. জলিলের মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি সাংবাদিক পরিচয় পেয়ে রং নম্বর বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

জিডির তদন্ত কর্মকর্তা দোহার থানার এএআই আলীমুজ্জামান সরদার বলেন, জিডি এখন অনলাইনে করা হয়েছে, তবে কিভাবে করা হলো আমি বুঝতে পারছি না। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০