PRIYOBANGLANEWS24
৯ মার্চ ২০২৪, ৬:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জালালপুর প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৫৬নং জালালপুর উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠান করা হয়েছে।

বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দুটি পর্বের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডাঃ মোঃ মনিরুজ্জামান ভূইয়ার সভাপতিত্ব এ অনুষ্ঠানটির আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়টির স্কুল ম্যানেজিং কমিটি (এস.এম.সি.) ও প্যারেন্টস টিচারস এ্যাসোসিয়েশনের (পি.টি.এ) সদস্যবৃন্দ এবং শিক্ষকবৃন্দ।

সকালে প্রথম পর্বের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন ও গীতা থেকে পাঠ, শিক্ষার্থীদের শপথ গ্রহণ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করে আসন গ্রহণ করে অতিথিবৃন্দরা। এসময় একাধিক সহকারী শিক্ষক তাদের ব্যাচ পড়িয়ে শুভেচ্ছা জানান ও ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা।

এরপর বেশ কয়েকজন শিক্ষার্থীর অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা, মারবেল চামচ দৌড়, চকলেট দৌড়, ফুলকুড়ানো, মোরগ লড়াই, বল নিক্ষেপ, চেয়ার সেটিংসহ বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিযোগিতা শুরু হয়ে দুপুর ১টার দিকে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়।

পরে বিরতির পর দুপুর আড়াইটা থেকে কয়েকজন শিক্ষার্থীদের অংশগ্রহণে রণসঙ্গীতের (ডিসপ্লের) মধ্য দিয়ে ২য় পর্বের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়। বেশ কয়েকজন শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে নাচগান, ছড়া, কবিতা আবৃত্তি, যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এরপর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে অতিথিবৃন্দরা প্রতিযোগিতায় যে সকল শিক্ষার্থীরা বিজয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডাঃ মোঃ মনিরুজ্জামান ভূইয়া, স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসির) সাবেক সদস্য ও প্যারেন্টস টিচারস এ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি নির্মল সাহা, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য শিল্পী আক্তার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আখতার।

এসময় উপস্থিত ছিলেন এসএমসির সাবেক সহ-সভাপতি মাসুদ আলম ও প্যারেন্টস টিচারস এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সায়েম মিয়া চঞ্চল প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসিমা খানম, হামিদা আক্তার, নিলুফা বেগম, রিনা রানী সাহা, সীমা রানী সরকার, জারকা আক্তার, বিমল চন্দ্র দাস, মহিউদ্দিন আহমেদ, মোঃ জাহিদুল ইসলাম, ফারিয়াল মনির মলি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও স্থানীয়রাসহ দর্শনার্থীরা।

পরিশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আখতার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০