PRIYOBANGLANEWS24
১৬ ফেব্রুয়ারী ২০২৪, ৩:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর এক শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম।

নিহত নাহিদ হোসেন (১৫) উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের কোনাখোলা এলাকার সবজি বিক্রেতা আবুল কালাম আজাদের ছেলে। এ বছর সে শাক্তা উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়েছিল।

ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম বলেন, পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে। এরপর পরীক্ষার্থীদের হাতে মূল্যায়ন খাতা দেওয়ার সময় শ্রেণিকক্ষের ভেতরে বেঞ্চে বসে থাকা অবস্থায় নাহিদ হঠাৎ অসুস্থবোধ করে। ওই সময় কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা নাহিদের বাবা ও মাকে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয়।

পরে চিকিৎসার জন্য নাহিদকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরীক্ষার্থীর এমন মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে প্রধান শিক্ষক রিয়াজুল জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শাক্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ বলেন, নাহিদের শ্রেণি শিক্ষকের কাছ থেকে জানতে পেরেছি সে দীর্ঘদিন ধরে হৃদরোগজনিত সমস্যায় ভুগছিল। তার এমন অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মৃতের পরিবারের প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করছি।

কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুননাহার বেগম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। যেহেতু ছেলেটি আগে থেকেই অসুস্থ ছিল বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে আমাদের অবগত করলে আমরা ওই পরীক্ষার্থীর জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করতে পারতাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

১

নবাবগঞ্জে সার নিয়ে কারসাজি, ডিলারকে ৩ লাখ টাকা জরিমানা

২

নবাবগঞ্জে বেহাল সড়কেই নিত্যযাত্রা

৩

এমপির নাম ভাঙ্গিয়ে বালু ব্যবসার অভিযোগে বিল্লাল গ্রেপ্তার

৪

কারিতাস লাইট প্রকল্পের উদ্যোগে শিশু অধিকার দিবস উদযাপন

৫

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

৬

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

৭

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

৮

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

৯

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

১১

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

১৩

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

১৪

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১৫

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১৬

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১৭

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৮

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৯

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

২০