PRIYOBANGLANEWS24
১৬ ডিসেম্বর ২০২৩, ৭:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সদর কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীতে রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়ের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটি এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী পরিচালক কামাল উদ্দিন দেওয়ান।

উপস্থিত ছিলেন, রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উপপরিচালক শিবলী দেওয়ান ইন্টারনাল অডিটর লবিবা,এরিয়া ম্যানেজার মো. আসলাম হোসেন, আবু মুসাসহ প্রতিষ্ঠানটির ৯টি শাখার ব্যবস্থাপক ও ক্রেডিট অফিসার ও কর্মীবৃন্দ।

এর আগে অনুষ্ঠানের প্রথমার্ধে প্রতিষ্ঠনটির গ্রাহক পরিবারের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারেরর সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন নবাবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কুদ্দুস। দোয়া শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০