PRIYOBANGLANEWS24
৭ ডিসেম্বর ২০২৩, ৪:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে চুরি ঠেকাতে ‘শিকলবন্দি টিউবওয়েল’

ঢাকার নবাবগঞ্জে পশ্চিমাঞ্চলে প্রতিনিয়ত ঘটছে টিউবওয়েল চুরির ঘটনা। গত এক মাসে প্রায় ১৫ বাড়িতে টিউবওয়েল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাধ্য হয়ে চুরি ঠেকাতে টিউবওয়েলকে শিকলবন্দি করে রেখেছে এলাকাবাসী।

জানা গেছে, সম্প্রতি উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ভাঙ্গাপাড়া, ছত্রপুর, আলালপুর ও মুন্সীনগর এলাকায় প্রায় ১৫ বাড়িতে টিউবওয়েল চুরি হয়েছে। এতে বাড়তি বিড়ম্বনায় শিকার হচ্ছে ভুক্তভোগীরা। চুরি ঠেকাতে অভিনব কৌশল নিয়েছেন ভুক্তাভোগী সহ এলাকাবাসী। টিউবওয়েল বেঁধে রেখেছেন লোহার শিকল দিয়ে। পাশেই ঝুঁলছে তালা। বারবার এধরনরে চুরির ঘটনায় সাধারণ মানুষের মাঝে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

গত সপ্তাহ বারুয়াখালী ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের নুরুব আলীর বাড়ির টিউবওয়েল চুরি হয়। একই রাতে শহিদুল ইসলাম ও আব্দুল মান্নানের বাড়ির টিউবওয়েল চুরি হয়। এভাবে এক রাতে শুধু এই এলাকা থেকে ৩টি টিউবওয়েল চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী মুন্সীনগর গ্রামের শেখ মহিউদ্দিন বলেন, ‘হঠাৎ টিউবওয়েলটি চুরি হওয়ায় ৬ সদস্যের পরিবারের নিয়ে সুপেয় পানির সংকটে আছি। এখন অন্যের বাড়ি থেকে অনেক কষ্ট করে পানি আনতে হচ্ছে।’

ভাঙ্গাপাড়া গ্রামের নুরুব আলী বলেন, আমার বাসার টিউবওয়েলের পানি আশপাশে ২০টি পরিবার ব্যবহার করতো। টিউবওয়েল চুরি হওয়ায় এখন পানির কস্ট করতে হচ্ছে পরিবারগুলোকে।

ছত্রপুর গ্রামের মিরাজুল ইসলাম ফনি বলেন, ‘ধারণা করা হচ্ছে মাদকসেবীরা এ চুরির সাথে জড়িত। নেশার টাকা যোগাড় করার জন্য চুরি করছে।’

এ বিষয়ে বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, ‘চুরির ঘটনাগুলো আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি। তবে কেউ অভিযোগ করেনি। যারা ভাঙারির ব্যবসা করেন তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে। আর রাতে পুলিশের টহল অব্যাহত রয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০