PRIYOBANGLANEWS24
৪ ডিসেম্বর ২০২৩, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে প্রবাসীর টাকা ছিনতাই, আটক ৫

কেরানীগঞ্জে রবিউল আওয়াল নামে এক কুয়েত প্রবাসী ব্যাংক থেকে নগদ ৬ লাখ টাকা উত্তোলন করে বাসায় যাওয়ার পথে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ কেরানীগঞ্জ, সাভার, নারায়নগঞ্জ ও ডিএমপির বিভিন্ন স্থান থেকে অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেপ্তার করেছে। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহ্রত ডিবি পুলিশ লিখা স্টিকার সংবলিত নীল রংয়ের একটি নোয়া মাইক্রো গাড়ি জব্দ করে। সোমবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর, দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান।

গ্র্রেপ্তারকৃতরা হলেন, রিয়াজ ওরফে ডিবি রিয়াজ (৩৭), মনির ওরফে দারোগা মনির (৪৭), ড্রাইভার সোহেল রানা (৩৮), সুমন শেখ ওরফে আমির হোসেন (৪২) ও নেছার (৩২)।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, গত ১২ নভেম্বর কুয়েত প্রবাসী রবিউল আউয়াল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার একটি ব্যাংক থেকে ৬ লক্ষ টাকা উত্তোলন করে রিক্সাযোগে বাড়িতে ফেরার পথে মালিভিটা এলাকায় একটি মাইক্রোবাস তার গতিরোধ করে। ডিবি পুলিশ পরিচয়ে তাকে মাইক্রো বাসে তুলে নিয়ে হাত-পা বেঁধে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তাকে ঢাকা-মাওযা মহাসড়কের সমাসপুর এলাকায় চলন্ত গাড়ি থেকে ফেলে চলে যায়। এ ঘটনায় প্রবাসী রবিউল আউয়াল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাকাতি মামলা দায়ের করে। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত এবং তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানাসহ রাজধানী ও আশেপাশের জেলায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০