PRIYOBANGLANEWS24
২৮ নভেম্বর ২০২৩, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ”নদীর ঐতিহ্য: পুরান ঢাকা থেকে শেখা” প্রদর্শনের উদ্বোধন

কেরানীগঞ্জে হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্র ও আলিয়ঁস প্রঁসেজ এর আয়োজনে ”নদীর ঐতিহ্য: পুরান ঢাকা থেকে শেখা” প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জের জিনজিরায় হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

ফ্রান্সের বিশিষ্ট স্থপতি ক্লাউদিও সেকি এবং ভারতের বিখ্যাত স্থাপত্য পরামর্শক কমলিকা বোসের নেতৃত্বে কর্মশালায় মুম্বাই, প্যারিস এবং ঢাকার স্থাপত্যবিদ্যার ৪৯ জন শিক্ষার্থীদের গবেষণামূলক কাজ প্রদর্শিত হবে। প্রদর্শনটিতে সৃজনশীল কাজের প্রদর্শনের চেয়ে বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরবর্তী মানুষ ও তাদের ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে। সপ্তাহব্যাপী হওয়া প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনটি চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুনসহ মুম্বাই, প্যারিস এবং ঢাকার স্থাপতিগন।

কেরানীগঞ্জে হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্রে এমন আয়োজনের জন্য বিশেষভাবে আলিয়ঁস প্রঁসেজ কে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০