PRIYOBANGLANEWS24
২৬ নভেম্বর ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে স্নেহ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট: ভাগ্যকুলকে হারিয়ে মুকসুদপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

ঢাকার দোহারের শাইনপুকুর বড় বাড়ির মাঠে শনিবার হয়ে গেলো স্নেহ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা। শাইনপুকুর প্রগতি সংঘের আয়োজনে ও উদয়ন পরিবারের পরিচালনায় ফাইনাল খেলায় মুন্সিগঞ্জের ভাগ্যকুল আব্দুল হক স্মৃতি সংসদকে ২-১ গোলে হারিয়ে জয় পায় দোহারের মুকসুদপুর ফুটবল একাদশ।

খেলার শুরু থেকে আক্রমন আর পাল্টা আক্রমনের মধ্যেদিয়ে চলতে থাকে দুই দলের খেলা। তবে প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। খেলার দ্বিতিয়ার্ধে মুকসুদপুর ফুটবল একাদশের বিদেশী খেলোয়ার বাহ্ এর গোলে ১-০ তে এগিয়ে যায় দল। তার কিছুক্ষনের মধ্যে মুন্সিগঞ্জের ভাগ্যকুলের আব্দুল হক স্মৃতি সংসদের খেলোয়ার জাহিদের গোলে সমতায় ফিরে ভাগ্যকুল। খেলার শেষ দিকে মুকসুদপুরের আইভরিকোস্টের বিদেশী খেলোয়ার কামারার গোলে ২-১ এগিয়ে যায় মুকসুদপুর ফুটবল একাদশ। এরপর আর গোল না হওয়ায় ২-১ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় দোহারের মুকসুদপুর ফুটবল একাদশ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের বিদেশী খেলোয়ার বাহ্।

বাংলাদেশ রেলওয়ে ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ ছায়াদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আলমগীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, সাইনপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদ হোসেন নিটোল, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা সাব্বির হোসেন ভূইয়া, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, দোহার উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ সোয়েম আহমেদ, দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন সদ্দার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, সমাজ সেবক মো. শহীদ খান, বাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আল নাসের তানজিল।

অনুষ্ঠানের আয়োজক কমিটিতে ছিলেন আরমানুর রহমান রিপন ভূঁইয়া, মো. আনোয়ার হোসেন খান, ইন্দ্রজিৎ ঘোষ, মো. আসাদুজ্জামান, গোলাম কিবরিয়া কালাম ভূঁইয়া, ইঞ্জি. জাহাঙ্গীর আলম, রেজাউল করিম নয়ন, অধ্যাপক সেলিম, ফরহাদ হোসেন খালাসি, শহীদুল ইসলাম খান, মাসুদ রানা রুবেল, ফিরোজ মোল্লা, বাবুল হোসেন জলিল, ফারুক মোল্লা, হযরত আলী ব্যাপারী, রুবেল চোকদার, রিপন মাস্টার, আলাল চোকদার, নাহিদ ভূঁইয়া, ফারুক হোসেন, শাহ আলম, মো. রাকিব, বাদল মাহমুদ, মিলন, অজিত কুমার দাস ও আশিক।

খেলায় ধারাবর্ণনায় ছিলেন আকাশ ও হাবিব আব্রাহাম।

ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ১ লক্ষ টাকা এবং রানার আপ দলকে ট্রফি ও ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০