PRIYOBANGLANEWS24
১২ নভেম্বর ২০২৩, ৭:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তরুণদের অংশগ্রহণে এগিয়ে চলছে ভ্যালেন্টাইন ফুটবল ক্লাব

যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার প্রত্যয় নিয়ে ২০১৭ সাল থেকে ঢাকার নবাবগঞ্জে ছোটগোল্লা মাঠে যাত্রা শুরু‘ভ্যালেন্টাইন ফুটবল ক্লাব’। কয়েকজন যুবকের প্রচেষ্টায় দলটির যাত্রা শুরু হলেও দিনদিন বাড়ছে এর সদস্য সংখ্যা। প্রথমে ঢাকার মাঠে তাদের পথ চলা শুরু হয়, ধীরে ধীরে নবাবগঞ্জের গোল্লা এলাকায় এর বিস্তার লাভ করে।

জানা যায়, নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ছোটগোল্লা গ্রামের ভ্যালেন্টাইন অর্ঘ্য (পরিচালক), বড়গোল্লা গ্রামের মানব রোজারিও (সহকারী পরিচালক) ও ছোটগোল্লা গ্রামের প্রতীক গমেজ (সহ পরিচালক) উদ্যোগ নেন একটি ফুটবল টিম করার। তিনজনের ভাবনা থেকেই গঠিত হয় ‘ভ্যালেন্টাইন ফুটবল ক্লাব।” তাদের ডাকে সারাদিয়ে ইতিমধ্যে এগিয়ে এসেছে অনেক যুবক ও তরুন।

ভ্যালেন্টাইন এফসি এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জানান, তাদের মোট ৩ টি বিভাগে দল রয়েছে। ঢাকার মাঠে অংশগ্রহণের জন্য একটি শক্তিশালী ফুটবল টিম এবং নবাবগঞ্জে “এ” এবং জুনিয়র টিমও রয়েছে।

দলের সহ পরিচালক মানব রোজারিও জানান, ইতিমধ্যে কয়েকজন বন্ধু ও শুভাক্ষাঙ্খিরা যোগ দিয়েছে তাদের এই দলে। গোল্লা এলাকার খেলাধুলার মান উন্নোয়নে সকলে পাশে থাকলে আমরা দুর্বার গতিতে এগিয়ে চলবো বলে আমরা বিশ্বাস করি।

দলের এটাকিং মিডফিল্ডার আলবিন স্বপ্নিল বিগত একটি বছর ধরে দক্ষতার সাথে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি প্রিয়বাংলা কে জানান, ইতিমধ্যে বিভিন্ন ক্লাবের সাথে ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছে ‘ভ্যালেন্টাইন ফুটবল ক্লাব’। সাফল্যের হারও যথেষ্ট লক্ষণীয়। তিনি আরও জানা চলতি বছরে ২৮ টি ম্যাচ খেলে ১৮ টিতে জয়, ৫ টি ড্র এবং ৫ টিতে হার রয়েছে। এমনকি সর্বশেষ ছোটগোল্লার মাঠে হওয়া ভ্যালেন্টাইন কাপ- ২০২৩ এর ফাইনালে জয় লাভ করে নিজেদের প্রথম শিরোপা অর্জন করে। নিজেদের সর্বশেষ প্রীতি ম্যাচে চর খলশি এর সাথে ২-২ গোলে সমতায় খেলা শেষ করে।

সর্বশেষে যখন ঢাকার মাঠে বড় টুর্ণামেন্ট অংশগ্রহণ করে ২০১৮ সালে তখন বিএফ শাহীন কলেজের সাথে সেমিফাইনালে মুখোমুখি হলে টাইবেকারে ৫-৪ গোলে পরাজিত হয়। ফুটবলে নতুন নতুন প্রতিভাবান খেলোয়ার তৈরি করার ভ্যালেন্টাইন ফুটবল ক্লাবের লক্ষ্য এমনটাই জানান কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০