PRIYOBANGLANEWS24
২০ এপ্রিল ২০২০, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে নিখোঁজের একদিন পর মিলল শিশুর লাশ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে গর্তে জমে থাকা পানি থেকে ছয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বক্সনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ছোট বক্সনগর এলাকার আব্দুলের বাড়ির পেছনের একটি গর্তে বৃষ্টির জমে থাকা পানি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল। নিহত দ্বীন ইসলাম (৬) ওই এলাকার আরিফের ছেলে।

নিহতের ছোট চাচা মো. মহসিন জানান, গতকাল (১৯ এপ্রিল) রোববার সকাল ১০টায় আমার ভাতিজা বাসা থেকে খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি। আশেপাশের সব জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে আমরা বিকেলে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করি। পরে পুলিশ এসেও তদন্ত করে গেছে। এরপর আমরা রাত পর্যন্ত এলাকায় মসজিদে মসজিদে মাইকিং করেও আমার ভাতিজার কোনো সন্ধান পাইনি।

সোমবার সকাল ১০টার দিকে ওই গর্তের পানিতে স্থানীয়রা আমার ভাতিজার মৃতদেহ দেখতে পেয়ে আমাদের জানালে আমরা এসে পুলিশে খবর দেই। তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল প্রিয়বাংলা নিউজ২৪ কে বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে নিহতের প্রতিবেশী আত্মীয় এক নারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০