PRIYOBANGLANEWS24
২০ এপ্রিল ২০২০, ২:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে আরও একজনের করোনা সনাক্ত, আক্রান্ত বেড়ে ৬

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নারায়ণগঞ্জ ফেরত আরও এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমন পাওয়া গেছে। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়জনে।

সোমবার সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, রোববার রাতে পরীক্ষার ফলাফল পেয়ে তারা ওই ব্যক্তির শরীরে সংক্রমনের বিষয়টি নিশ্চিত হয়েছেন।

উপজেলার চুড়াইন ইউনিয়নের বাসিন্দা আক্রান্ত ওই ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন। তার বয়স ৫০ বছর। নারায়ণগঞ্জে একটি ওষুধ কোম্পানীতে চাকরি করতেন তিনি।

ডা. অনুপ প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, নিজ গ্রামে ফেরার পর ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দিলে সংবাদ পেয়ে আমরা তার বাড়িতে গিয়ে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠাই। রাতে ফলাফলে পেয়ে তিনি সংক্রমিত বলে নিশ্চিত হয়েছি। তাকে আপাতত তার নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের স্বজনদেরসহ আশেপাশের পরিবারগুলোকে হোম কোয়ারেন্টিাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সব ধরণের সহযোগীতা করবে। এছাড়াও আক্রান্তের এলাকা বা চুড়াইন ইউনিয়নটি সম্পূর্ণ অবরুদ্ধ করা হবে কিনা সে বিষয়ে উপজেলা প্রশাসনই সিদ্ধান্ত নিবে বলে জানান ডা. অনুপ।

তিনি বলেন, পরবর্তীতে আইডিসিআরের নির্দেশনা অনুযায়ী আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য রাজধানীর যে সকল হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয় তার যে কোনো একটিতে নিয়ে ভর্তি করা হবে।

গত বৃহস্পতিবার এই একই ইউনিয়নে গাজীপুর ও রাজধানী ঢাকা ফেরত ৩৮ ও ৫৮ বছর বয়সী আরো দুইব্যক্তি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়জনে।

করোনাভাইরাসে রোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সেজন্য আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে যথাসম্ভব বাড়িতে থেকে সরকারের সকল নির্দেশনা যার যার অবস্থান থেকে মানতে সকলের প্রতি অনুরোধ জানান ডা. অনুপ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০